Recent

Midnapore: বিশেষভাবে সক্ষম নাতিকে মারছিল তার বাবা, তাকে রক্ষা করতে গিয়ে নিজের ছেলেকেই চিরকালের জন্য হারালেন পশ্চিম মেদিনীপুরের বৃদ্ধ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ: এ এক মর্মান্তিক ঘটনা! সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কিয়াঝুরি গ্রামের সকল বাসিন্দা। বিশেষভাবে সক্ষম (physically challenged) নাতিকে রক্ষা করতে গিয়ে, বৃদ্ধ বাবার হাতে মৃত্যু হল ছেলের! শনিবার সকালের মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রত্যন্ত এই গ্রামে। জানা যায়, কিয়াঝুরি গ্রামের বাসিন্দা মৃন্ময় পরামানিক বাড়িতে তাঁর বিশেষভাবে সক্ষম (শারীরিক প্রতিবন্ধী) বছর ২১’র ছেলে রাজু পরামানিক-কে মারছিলেন। ছেলেকে বারবার নিষেধ করেও থামাতে পারছিলেন না মৃন্ময়ের বাবা অর্থাৎ রাজু’র দাদু গুইরাম পরামানিক। এরপর নাতিকে রক্ষা করতে গিয়ে ছেলের হাতে তাঁকেও মার খেতে হয়। এরপরই, আর সহ্য না করতে পেরে, রণমূর্তি ধারন করেন সত্তোরোর্ধ্ব গুইরাম। সামনে থাকা বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করেন নিজের ছেলেকে। আর, তাতেই মাথায় আঘাত পান বছর চল্লিশের মৃন্ময়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত পৌঁছয় বেলদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি আহত রাজুকেও বেলদা হাসপাতালে ভর্তি করেন তাঁরা। বৃদ্ধ গুইরামকেও আটক করে নিয়ে যান থানায়। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবার এবং এলাকায়।

মর্মান্তিক দুর্ঘটনা :

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃন্ময় মদ্যপ অবস্থায় প্রায়ই অশান্তি করত বাড়িতে। সংসারের দায়িত্ব নিজের মাথায় তুলে নিয়েছিলেন তাঁর স্ত্রী অর্থাৎ রাজুর মা কল্পনা পরামানিক। বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতেন তিনি। এদিনও, সকালে তিনি কাজে গিয়েছিলেন। সেই সময়ই বাড়িতে অশান্তি শুরু করে মৃন্ময়। নিজের বিশেষভাবে সক্ষম ছেলেকেও বেধড়ক মারধর করে। চোখের সামনে তা সহ্য করতে পারেন না বৃদ্ধ গুইরাম (৭৫)। এরপরই, ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ছুটে আসেন কল্পনা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বামীকে। হাতে বাঁশ নিয়ে ভাবলেশহীন অবস্থায় দাঁড়িয়ে বৃদ্ধ শ্বশুর! বিনা মেঘে বজ্রপাতের মতো এই ঘটনায়, একপ্রকার সংজ্ঞা হারিয়ে ফেলেন কল্পনা। এরপর, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিজেদের কর্তব্য পালন করেন। ঘটনা ঘিরে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago