Recent

Midnapore: জনসচেতনতা গড়ে তুলতে নাচ-গানের মধ্য দিয়ে মেদিনীপুরে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের প্রচার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ:স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি অর্থাৎ আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করা হল, নৃত্য ও সংগীতের মধ্য দিয়ে। শিক্ষা (বেটি বাঁচাও বেটি পড়াও), স্বাস্থ্য (কোভিড টিকাকরণ) এবং সামাজিক (স্বচ্ছ ভারত অভিযান) নানা প্রকল্পে জনসচেতনতা গড়ে তোলার জন্য এই উদ্যোগ বলে জানা গেছে। রবিবার (২০ মার্চ) মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী ও গুড়গুড়িপাল এলাকায় ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দ্বারা অনুমোদিত সংস্থা ‘লোকনিকেতন’ এই প্রচার অভিযানে অংশগ্রহণ করে। নৃত্য ও সংগীতের মধ্য দিয়ে শিল্পীরা এই সমস্ত প্রকল্পের নানা দিকগুলি তুলে ধরেন।

প্রকল্পের প্রচার:

উল্লেখ্য যে, উন্নত সমাজ ও স্বাস্থ্যকর পরিবেশ গঠনে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও কিংবা টিকা-অভিযান বা স্বচ্ছ ভারতের গুরুত্ব অপরিসীম। কিন্তু, প্রত্যন্ত গ্রামবাংলায় বিভিন্ন ক্ষেত্রে অসচেতনতা লক্ষ্য করা যায় এখনও। কন্যা সন্তানে অরুচি কিংবা টিকা গ্রহণে অনীহা! সেজন্যই, লোকসংস্কৃতির দলকে কাজে লাগিয়ে নাচ-গান তথা বিনোদনের মধ্য দিয়ে গ্রাম বাংলার মানুষের মনে প্রবেশ করার চেষ্টা চালানো হচ্ছে দেশজুড়ে। জেলা শহর মেদিনীপুরের সংলগ্ন এলাকাগুলিতে এদিন সেই প্রয়াসই লক্ষ্য করা যায়। লোকনিকেতনের পক্ষে সমীর মোহান্তি বলেন, “গ্রাম বাংলার সাধারন মানুষকে সচেতন করে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago