Recent

একশো দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরে! আহত উভয়পক্ষের ২

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: ১০০ দিনের মাটিকাটাকে কেন্দ্র করে চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে! তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। ঘটনায় এক তৃণমূল কর্মী ও এক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের ঢেঁকির ঘাট এলাকায়। বিজেপি কর্মীদের অভিযোগ, সেচ দপ্তরের নিষেধাজ্ঞা সত্বেও সেই জায়গা থেকে মাটি কেটে ইচ্ছাকৃতভাবে নদীর বাঁধের ক্ষতি করা হচ্ছে। অভিযোগ অস্বীকার করে, বিজেপির বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

একশো দিনের কাজকে কেন্দ্র করে অশান্তি :

জানা যায়, এদিন সকাল থেকেই ঢেঁকির ঘাট এলাকায় শিলাবতী নদীর পাড় লাগোয়া মাটি কেটে গ্রামের রাস্তার কাজ শুরু করেছিলেন তৃণমূল কর্মীরা। আর এই মাটি কাটাকে কেন্দ্র করে চরম উত্তেজনা। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মী সর্মথকরা। এলাকার বিজেপি নেতা গৌতম খাঁড়ার অভিযোগ, “শিলাবতী নদীর ঢেঁকির ঘাট এলাকায় বাঁক থাকার কারণে বেশ কিছুদিন আগেই সেচ দপ্তরের আধিকারিকরা জানিয়েছিলেন যে এখান থেকে মাটি কাটলে ক্ষতি হবে নদীর বাঁধের। সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই তৃণমূলের বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া ১০০ দিনের কাজে কর্মীদের ওইখানে মাটি কাটতে লাগিয়ে দেয়।” আর এই কাজে বাধা দেন গৌতম খাঁড়া। এতেই দেখা দেয় চরম উত্তেজনা। উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের বুথ সভাপতি ও বিজেপি কর্মী। গ্রামবাসীদের চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। ঘটনায় দুই রাজনৈতিক দলের কর্মীরা একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে, এই বিষয়ে উভয়পক্ষই ঘাটাল থানায় মৌখিক অভিযোগ জানালেও, কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। এদিকে, শাসকদলের ভয়ে কাজে আসা গ্রামবাসীরা ক্যামেরার সামনে কিছু না বললেও, তাঁদের মত, কোন ভাবেই ওই জায়গা থেকে এইভাবে মাটি কাটা উচিত নয়। মাটি কাটলে নদী বাঁধের ক্ষতির সম্ভাবনা আছে! তবে, এদিনেরর মতো বন্ধ হয়ে যায় ১০০ দিনের কাজ।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago