তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: তিন দিন নিখোঁজ থাকার পর, বাড়ির পাশের পুকুর থেকে স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হল! খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ থেকে পরিবারের সদস্যরা। ঘটনা ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকায়।
জানা যায়, ঘাটাল থানার নির্মালবাজার গ্রামের রতন চন্দ্র দোলই (৪০), পেশায় সোনার কারিগর। ভিন রাজ্যে থাকতেন। সম্প্রতি, বেশ কিছুদিন হল বাড়ি ফিরেছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর ফিরে আসেননি! বিস্তর খোঁজাখুঁজির পরেও পরিবারের সদস্যরা তাঁর খোঁজ পায়নি। অবশেষে, আজ, সোমবার তাঁর মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। খুন নাকি পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু, পুরো বিষয়টি খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ। এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…