Recent

“দেশের সুরক্ষার স্বার্থে শুধু সীমান্তের ৫০ কিমি নয়, পুরো বাংলার নিরাপত্তাই কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে যাওয়া উচিত”, মেদিনীপুরে শুভেন্দু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর:”দেশের সুরক্ষার স্বার্থে সীমান্তের ৫০ কিলোমিটার নয়, পুরো পশ্চিমবঙ্গের নিরাপত্তাই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে চলে যাওয়া উচিত”, মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয়েছে এমন মন্তব্যই করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরে শুক্রবার সন্ধ্যায় বিজেপি প্রভাবিত তিনটি পুজোর উদ্বোধনের পর, জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেছেন। শুভেন্দু অধিকারী’র সঙ্গে ছিলেন বিজেপি’র জেলা সভাপতি সৌমেন তেওয়ারি, সহ সভাপতি অরূপ দাস, শুভজিৎ রায়, সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত প্রমুখ।

মেদিনীপুরে পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী :

প্রসঙ্গত, রাজ্য সরকারের বিধানসভাতে ১৬৯ নং ধারাতে প্রস্তাব আনার বিষয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বর্ডার এলাকা কেন্দ্রীয় সরকারের অধীনে, তাই এই বিষয়ে বিল আনার অধিকার রাজ্য সরকারের নেই। তবে, যে প্রস্তাব আনা হয়েছে, তাতছ দলের বক্তব্য বিধানসভাতে তুলে ধরা হবে বলেও তিনি মন্তব্য করেছেন। একই সঙ্গে বিএসএফ (Border Security Force) নিয়ে উদয়ন গুহের করা মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “বিএসএফ-কে ছোট করা মানে দেশকে ছোট করা!” আর তৃণমূল বিধায়ক উদয়ন গুহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেছেন। এদিন, মেদিনীপুর শহরের যথাক্রমে, হবিবপুর, গান্ধী মোড় ও কেরানীটোলার তিনটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন শুভেন্দু। দীর্ঘদিন পর মেদনীপুর শহরে তাঁকে চেনা মেজাজেই পেয়েছেন দলীয় অনুগামীরা!

সাংবাদিক বৈঠকে চেনা মেজাজে শুভেন্দু (Suvendu Adhikari) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago