তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: পারিবারিক অশান্তি বা অন্য কোনো কারণে বাপের বাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী। সেখান থেকে স্ত্রী-কে ফিরিয়ে আনতে গিয়ে শশুরের টাঙির কোপে গুরুতর জখ জামাই! তাঁর মাথায় টাঙ্গির কোপ মারা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় একাধিক সেলাই পড়েছে বলে জানা গেছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রাধানগরের অমরপুর এলাকার। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনন্দপুর থানার চানমুড়া গ্রামের বাসিন্দা রাম হেমব্রম নিজের শশুরবাড়ি থেকে তাঁর স্ত্রী পার্বতী হেমব্রম-কে আনতে গিয়েছিলেন। সেই সময় শ্বশুর মশাই বাড়িতে পৌঁছলে, নিজেদের মধ্যে লেগে যায় অশান্তি। আর তখনই রামের শ্বশুর মধু সরেন মদ্যপ অবস্থায় টাঙ্গি দিয়ে রাম হেমব্রম এর মাথায় টাঙির কোপ মারে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুকিয়ে পড়েন রাম। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত রামকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঘাটাল হাসপাতালে। এই ঘটনায় রামের স্ত্রী, শাশুড়ি ও শ্বশুরকে আটক করে তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…