Recent

SSC: স্কুলের ১৪ জন গ্রুপ- সি কর্মীর বেতন বন্ধ হচ্ছে পশ্চিম মেদিনীপুরে! পূর্বে ২০ ও ঝাড়গ্রামে ২ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে, রাজ্যজুড়ে ৩৫০ জন গ্রুপ- সি কর্মী (স্কুলের)’র বেতন বন্ধের নির্দেশিকা জারি করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ডিসেম্বর মাস থেকেই বেতন বন্ধ হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ের এই ৩৫০ জন কর্মীর। ‘অবৈধ নিয়োগ’ এর তালিকায় পশ্চিম মেদিনীপুর জেলার ১৪ জন কর্মী আছেন। জেলার বিদ্যালয় পরিদর্শক (DI) এর তরফে ইতিমধ্যে এই কর্মীদের বেতন বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে বলেও জানা গেছে। এই তালিকায় পূর্ব মেদিনীপুরের ২০ জন এবং ঝাড়গ্রামের ২ জন ‘ভুয়ো’ গ্রুপ- সি কর্মী আছেন। তাঁদেরও বেতন বন্ধ হচ্ছে ডিসেম্বর মাস থেকেই।

স্কুল সার্ভিস কমিশনের নির্দেশিকা :

প্রসঙ্গত, ভুয়ো গ্রুপ- সি, গ্রুপ- ডি নিয়োগ নিয়ে আদালতে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। রাজ্য জুড়ে প্রায় ৫৬৭ (৫৪২+২৫) জন গ্রুপ- ডি কর্মী এবং ৩৫০ জন গ্রুপ- সি কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে, ডিভিশন বেঞ্চ গ্রুপ- ডি কর্মীদের বেতন বন্ধের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের। কিন্তু, গ্রুপ- সি কর্মীদের বেতন বন্ধে স্থগিতাদেশ নেই। তাই আদালতের রায় (WPA 12270/2021) মেনে বেতন বন্ধ করা হচ্ছে অবিভক্ত মেদিনীপুরের ৩৬ জন সহ রাজ্যের ৩৫০ জন ভুয়ো গ্রুপ- সি কর্মীর।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago