Recent

Deadbody: পূর্ব মেদিনীপুরের যুবকের মৃতদেহ উদ্ধার হল মেদিনীপুর শহরের অদূরে হেলিপ্যাড সংলগ্ন মাঠে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: মঙ্গলবার সকালে জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে হেলিপ্যাড সংলগ্ন মাঠ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল কোতোয়ালী থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, ওই যুবকের নাম, তারাশঙ্কর দাস। বয়স আনুমানিক ২৬-২৭। এও জানা গেছে, পূর্ব মেদিনীপুরের জুনপুট থানার দক্ষিণ আদাবেড়িয়া গ্রামের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে মেদিনীপুরে থাকত। মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরের কুইকোটার হেলিপ্যাড সংলগ্ন মাঠে তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর, তাঁরাই খবর দেন কোতোয়ালী থানায়।‌ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

যুবকের দেহ উদ্ধার:

জানা গেছে, তারাশঙ্কর দাস নামে পূর্ব মেদিনীপুরের ওই যুবক মেদিনীপুর শহরের একটি বেসরকারি ব্যাংকের শাখায় ঋণের টাকা আদায় করার কাজ করতেন। সেই সূত্রেই, মেদিনীপুর সদরের শিরোমনি অঞ্চলের ভালুকখুনিয়াতে ভাড়া বাড়িতে থাকতেন। স্বাভাবিকভাবেই, তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খুন নাকি আত্মহত্যা নাকি শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, যুবকের দেহের পাশ থেকে কয়েকটি পানীয়ের বোতল, জলের বোতল এবং গ্লাস উদ্ধার হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনা ঘিরে চাঞ্চল্য :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago