Recent

West Midnapore: ‘আসামীর জামিন করাতে চাইলে যোগাযোগ করুন!’ আদালত চত্বরে সরকারি আইনজীবীর ছবি সহ পোস্টার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল:আদালত চত্বরে এক সরকারী আইনজীবীর ছবি সমেত পোস্টার। আর, সেই পোস্টারে বড়ো বড়ো করে লেখা আছে- “আসামীর জামিন করাতে চান কি? যোগাযোগ করুন সরকারী উকিল নৈইমুদ্দিন আহমেদ”। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা, দেওয়ানী এবং ফৌজদারী আদালত চত্বরে। জানা যায়, ঘাটাল মহকুমা আদালতের গেট থেকে শুরু করে আদালত চত্বরে ছবি সমেত এক সরকারী আইনজীবীর পোস্টার পড়েছে। ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নৈইমুদ্দিন আহমেদের ছবি সহ এই পোস্টার ঘিরে মঙ্গলবার রীতিমতো শোরগোল পড়ে যায় আদালতের আইনজীবীদের মধ্যে।

সেই পোস্টার দেখছেন লোকজন :

যদিও, ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নৈইমুদ্দিন আহমেদের কাছে এই পোস্টারের বিষয়ে জানতে গেলে তিনি অবশ্য ক্যামেরার সামনে কিছু বলতে চাননি! তবে তিনি বলেন, আমার বিরুদ্ধে কারা এই পোস্টারিং করেছে আমি ভালোভাবেই বিষয়টা বুঝতে পারছি। এতে আমার কিছু যায় আসে না! এককথায় পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। এই পোস্টারিং এর বিষয়ে ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে বলেন, “আদালতে আসার পর আমিও পোস্টার দেখলাম। কিছুদিন আগেও ওনার নামে পোস্টার পড়েছিল। বারবার শুধু ওই আইনজীবীর নামে পোস্টার পড়ে কেন? আমরা চাই আদালতের উর্দ্ধতন কর্তৃপক্ষ এই বিষয়টি দেখুক।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago