Recent

Mobile Blast: পশ্চিম মেদিনীপুরে নামি কোম্পানির মোবাইল ফোনে বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বললো আগুন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল:ফোন করতে যাওয়ার ঠিক আগেই হাতে থাকা স্মার্টফোন বিস্ফোরণ! ঘটনায় তীব্র আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকায়। ফোন করতে যাওয়ার সময় হাতে থাকা স্মার্টফোন ফেটে ধরল আগুন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান গ্রামে।

বিস্ফোরণ হওয়া ফোন :

জানা গিয়েছে, মুগবসানের আব্দুল সফি নামের ওই যুবক শুক্রবার সকালে পকেট থেকে ফোনটি বের করে ফোন করার সময় হঠাৎই তার হাতে থাকা একটি নামি কোম্পানির (এম.আই কোম্পানি বলে জানা গেছে) ফোনটি বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। সাথে সাথেই ভীত-সন্ত্রস্ত অবস্থায় নামি কোম্পানির ফোনটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দেন সফি। তবে, তারপরেও আগুন নেভেনি! এরপর স্থানীয়রা জল ঢেলে আগুন নেভায়। সফি জানিয়েছেন, “ফোন করার জন্য পকেট থেকে ফোন বের করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং সাথে সাথেই মোবাইলটি দাও দাও করে জ্বলতে থাকে। যদি পকেটে ফোনটি থাকতো, তাহলে বিস্ফোরণের কারণে আমার প্রাণ সংশয় হতে পারত!” এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

আব্দুল সফি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago