Recent

স্ত্রী-সন্তানকে অপহরণের অভিযোগ স্বামীর! উদ্ধার করল পুলিশ, পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: স্বামী অভিযোগ জানিয়েছিলেন তাঁর স্ত্রী-সন্তান’কে অপহরণ করা হয়েছে! গত ২০ ডিসেম্বর থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। তবে, গতকাল (২৩ ডিসেম্বর) পুলিশ তাঁদের স্থানীয় বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে। ঘটনা ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। জানা গেছে, মোহনপুর থানার নীলদা এলাকা থেকে এক গৃহবধূকে তাঁর কন্যা সন্তান সহ অপহরণ করা হয়েছে বলে গত ২০ ডিসেম্বর থানাতে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মোহনপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ গৃহবধূ ও তাঁর কন্যা সন্তানকে উদ্ধার করে আদালতে পেশ করে মোহনপুর থানার পুলিশ। গৃহবধূকে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আদালত নিয়ে যাওয়া হয়।

উদ্ধার করে আদালতে হাজির করা হল গৃহবধূ ও তাঁর সন্তানকে :

পুলিশসূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর এলাকারই এক বাসিন্দা তাঁর স্ত্রী ও সন্তানকে অপহরণের অভিযোগ দায়ের করেন মোহনপুর থানাতে। আর সেই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মোহনপুর থানার পুলিশ। বৃহস্পতিবার থানার অদূরে মোহনপুর বাসস্ট্যান্ড থেকে অপহৃতা ওই মহিলা ও তাঁর মেয়েকে উদ্ধার করে দাঁতন আদালতে পেশ করে পুলিশ। যদিও, ওই মহিলা পুলিশের কাছে দাবি করে, তাঁদের কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় বাপের বাড়িতে এসেছিলেন এবং সেখানেই ছিলেন! বিচারক ওই গৃহবধূকে তাঁর নিজস্ব ব্যক্তিগত বন্ডে ও ওই কন্যা সন্তানকে তাঁর মায়ের সঙ্গে বাড়ি ফেরার অনুমতি দেন।

দাঁতন আদালতে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago