Recent

West Midnapore: পশ্চিম মেদিনীপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকা বাড়ি! হাউ হাউ করে কাঁদলেন বাড়ির মালিক, দেখুন ভিডিও

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ মে: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানিচক এলাকায়, হুড়মুড়িয়ে খালের জলে ভেঙে পড়ল নির্মীয়মাণ পাকা বাড়ি। সোমবার সাত সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানীচক এলাকার একটি খাল সংস্কারের কাজ চলছিলো। রানীচক এলাকার বাসিন্দা দীপক মন্ডল সেই খালের ধারেই একটি পাকা বাড়ি নির্মাণ করেছিলেন। খাল সংস্কার হওয়ার পরেই সোমবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালের ধারে থাকা পাকা বাড়িটি।

ভেঙে পড়া বাড়ি :

যদিও, ওই সময় বাড়ির ভেতরে কেউ না থাকার ফলে, প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এদিকে, ভয়ঙ্কর এই দৃশ্যটি এলাকার অনেক মানুষই ক্যামেরা বন্দি করেছেন। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, নির্মীয়মান নতুন পাকা বাড়িটি আস্তে আস্তে মাটি সহ উপড়ে খালের উপর ভেঙে পড়ে। তবে, বাড়িটি খালে উল্টে গেলেও বাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিক দীপক মন্ডল। তিনি খালের ধারে এভাবে কেন বাড়ি নির্মাণ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সংবাদমাধ্যমের কাছেও তিনি মুখ খুলতে চাননি বলে জানা গেছে। তবে, যে ভিডিওতে ওই বাড়িটি ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে, সেখানে বাড়ির মালিক-কে হাউ হাউ করে কাঁদতে শোনা গেছে! লক্ষ লক্ষ টাকা খরচ করে পাকা বাড়ি নির্মাণ করার পর তা এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়লে, মধ্যবিত্ত শ্রেণীর যেকোনো মানুষেরই যে শোকে পাগল হওয়ার মতো পরিস্থিতি হবে, তা বলাই বাহুল্য! ওই ভিডিওতে, বাড়ির মালিক-কে বারবার আক্ষেপ করতে শোনা গেছে, “কেন যে খাল সংস্কার হওয়ার আগে বাড়ি করতে গেলাম! সব শেষ হয়ে গেল!(নিচে দেখুন সেই ভিডিওটি)”

(বাড়ি ভেঙে পড়ার সেই ভিডিও):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago