Recent

Kharagpur: রাজধানী এক্সপ্রেসে করে লক্ষাধিক টাকার গাঁজা পাচার! হিজলি স্টেশনে রেল পুলিশের অভিযান, গ্রেফতার পাচারকারী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: একেবারে রাজধানী এক্সপ্রেসে করে পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদকদ্রব্য ‘গাঁজা’! গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লাগোয়া হিজলি স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্রই রেল পুলিশ অভিযান চালায়। উদ্ধার করা হয় লক্ষাধিক টাকার গাঁজা। এক পাচারকারী-কে গ্রেফতারও করা হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার :

উল্লেখ্য যে, ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে মঙ্গলবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। খড়্গপুর সংলগ্ন হিজলি স্টেশনে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে এই অভিযান চালায়। এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে বলে রেল পুলিশ সূত্রে খবর। তবে, ওই ব্যক্তির নাম-পরিচয় সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। এই গাঁজা কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার এক যুবক :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago