দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: সাতসকালে পশ্চিম মেদিনীপুরে শিলাবতী নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। চন্দ্রকোনার ভবানীপুর এলাকার ঘটনা। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন শিলাবতী নদীর জলে ভাসছে দেহ! এরপরই, তাঁরা খবর দেন নিকটবর্তী থানায়। চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে নদীর জল থেকে দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দাঁড়ু মান্ডি। বয়স আনুমানিক ৪০-৪৫। ওই এলাকারই বাসিন্দা। পরিবার সূত্রে খবর, দাঁড়ু মান্ডি তিন দিন নিখোঁজ ছিলেন। তবে, কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে! আপাতত, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, প্রাথমিক অনুমান স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল ওই যুবক।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…