Recent

Kharagpur: রাতের অন্ধকারে ক্লাবঘরে আগুন! তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে, ভোটের আগে উত্তপ্ত হচ্ছে রেল শহর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: রাতের অন্ধকারে রেল শহর খড়্গপুরের একটি ক্লাবে আগুন লাগানোকে কেন্দ্র করে ছড়িয়ে পড়লো উত্তেজনা! স্থানীয় সূত্রে জানা গেছে, খড়্গপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে শুক্রবার রাতে তৃণমূলের বৈঠকের পর এই এলাকা বিদ্যুৎহীন হয়ে যায়। এর পরেই এই সুযোগকে কাজে লাগিয়ে‌ কেউ বা কারা রাতের অন্ধকারে ওই ক্লাব ঘরে আগুন লাগিয়ে দেয়। ওই ক্লাবের মধ্যে ছিল তৃণমূলের একাধিক ব্যানার-পোস্টার। ওই এলাকার অর্থাৎ ৩২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিহির রঞ্জন শীলের অভিযোগ, “বিরোধীরাই এই ঘৃণ্য চক্রান্ত করে, আগুন লাগিয়েছে। বিভিন্ন ক্লাবগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি হয়ে আমাদেরকে সহযোগিতা করছে। দিদির উন্নয়নকে সামনে রেখেই সহযোগিতা করছে। তাই বিরোধীরা রাতের অন্ধকারে এই ক্লাবে আগুন লাগিয়ে দিয়েছে।”

রাতের অন্ধকারে ক্লাবঘরে আগুন :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

এদিকে, ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পৌঁছয়‌ খড়্গপুর টাউন থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে, তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও ক্লাব ঘরে আগুন নিয়ে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে! ৩২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুকেশ হুমেন বলেন, “গতকাল রাত্রে ঘটনা ঘটেছে। তিনজন প্রত্যক্ষদর্শী রয়েছে এবং সিসিটিভি ফুটেজও রয়েছে। সেটা দেখলেই তো বুঝা যাবে কে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় যে ক্লাবের কথা আপনারা বলছেন, সেটি নিউ ফ্রেন্ড ক্লাব। এইখানে রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ এই ক্লাবে বিজেপি-তৃণমূল সমস্ত দলের লোকেরা যায়। পুলিশ তদন্ত করে দেখুক এই ঘটনা কি করে ঘটল।” এদিকে, নির্বাচন যত সামনে আসছে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রেলশহর ততই উত্তপ্ত হয়ে উঠছে।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago