Recent

Petrol Diesel Price: অবশেষে পেট্রোল-ডিজেলের দাম কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার! দাম কমছে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২১ মে:অবশেষে দাম কমতে চলেছে পেট্রোল-ডিজেলের। দাম কমছে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারেরও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের (Fuel Price) উপর এক্সাইজ ডিউটি (Excise Duty on Fuel) কমাচ্ছে কেন্দ্র। পেট্রোলে ৮ টাকা, সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম প্রায় ৭ টাকা কমতে চলেছে। অন্যদিকে, উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারেও ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। বছরে ১২-টি সিলিন্ডারের উপর এই ভর্তুকি দেওয়া হচ্ছে।

অবশেষে দাম কমছে:

উল্লেখ্য যে, দীর্ঘদিন পর কেন্দ্র সরকার এক্সাইজ ডিউটি কমালেও, এখনই রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত আর দাম কমানোর ইঙ্গিত পাওয়া যায়নি। রাজ্যের তরফে জানানো হয়েছে, কেন্দ্র সরকার একবার এক্সাইজ ডিউটি বাড়িয়েছিল, তাই দাম কমানোটাই স্বাভাবিক। এমনিতেই, কেন্দ্র ৮ টাকা এক্সাইজ ডিউটি কমালে রাজ্যের তরফে ২ টাকা এমনিতেই কমছে। এই দাম কমার ফলে, কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম হতে চলেছে ১০৬ টাকার কাছাকাছি এবং ডিজেল ৯৩ টাকার কাছাকাছি। এদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই সাধারণ মানুষের স্বার্থে এই দাম কমানো হয়েছে।

Nirmala Sitaraman:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago