প্রতীকী ছবি :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর:সাত সকালেই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা সংলগ্ন চৈতার জঙ্গল থেকে এক মহিলার অগ্নিদগ্ধ ও বিবস্ত্র (‘নগ্ন’) মৃতদেহ উদ্ধার করল শালবনী থানার পুলিশ। তবে, মহিলার নাম-ঠিকানা এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৩০-৩৫। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। সোমবার সকালের এই ঘটনা-কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে! প্রাথমিক অনুমান, খুন করে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মহিলার শরীরে। পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকালে স্থানীয় লোকজন জঙ্গলে পাতা কুড়োতে যাওয়ার সময় ভাদুতলার জঙ্গলে মৃতদেহটি দেখতে পায়। খবর দেওয়া হয় শালবনী থানায়। ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অজ্ঞাত পরিচয় মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করেছে শালবনী থানা। তবে, সম্পূর্ণ বিবস্ত্র (নগ্ন) মহিলার অর্ধদগ্ধ দেহ দেখে প্রাথমিক অনুমান কেউ বা কারা পাশবিকভাবে হত্যা করেছে বছর ৩০-৩৫ এর মহিলাকে! ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশ জানিয়েছে। শালবনীর মতো শান্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…