ঘটনাস্থলে চাঞ্চল্য:
তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ: ৬ দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। যদিও মৃত ব্যক্তির শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন! খুন না মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জানা যায়, গত ১৩ মার্চ, রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন দাসপুর থানার সামাট এলাকার বাসিন্দা মোহন রায় (৪০)। পরিবারের সদস্যরা পাড়া-প্রতিবেশী-আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের পুকুর-ডোবা-জলাশয়ে খোঁজ করলেও হদিস মেলেনি! অবশেষে, শুক্রবার দুপুর নাগাদ, প্রায় ৬ দিন পর নিজের বাড়ির সামনের পুকুরে হঠাৎই ভেসে ওঠে মোহনের নিথর দেহ। পরিবারের সদস্যরা সনাক্ত করেছেন মোহনের দেহ।
এদিকে, ৬ দিন পর জল থেকে মৃতদেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘাটাল পুলিশের সি.আই দেবাশিস ঘোষ, দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়- প্রমুখদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দেহ পুকুর থেকে তোলা হলে গ্রামবাসীরা প্রাথমিক ভাবে দেখেন মুখে, গালে ক্ষত চিহ্ন। গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা তৈরী হয়। গ্রামবাসীদের দাবি মৃত্যু’র সঠিক কারণ খুঁজে বের করুক পুলিশ। তবে, মৃতের স্ত্রী কাকলী রায় জানান, স্বামী মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণেই হয়তো জলে পড়ে মৃত্যু। রায় পরিবারের অন্যান্য মহিলাদেরও অভিযোগ সামাট এলাকার একাধিক জায়গায় সন্ধ্যা নামলেই মদের আসর বসে। সারা দিন খাটা খাটনি করে আনা অর্থ ওই মদের দোকানেই স্বামীরা শেষ করে! বাড়িতে দু’বেলা দু’মুঠো ভাত জোটে না। এরপর, রাতে নিয়মিতভাবে স্ত্রী-দের উপর চলে নির্যাতন! অন্যদিকে প্রতিবেশীরা মোহন রায়ের মৃত্যুর সঠিক তদন্তের আবেদন জানিয়েছেন পুলিশের কাছে। তবে, মৃত্যু’র কারণ নিয়ে কিছু বলতে নারাজ পুলিশ। পুলিশের বক্তব্য, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…