Recent

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকায়। তদন্তে নেমে অভিযুক্ত ভাইপো এবং তার বাবাকে অর্থাৎ মৃতার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পিসির নাম ছবি রায় (৬২)। তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকার বাসিন্দা। সেখানেই তাঁর বাপের বাড়ি।

ধৃত ভাই ও ভাইপো:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে খবর, সম্পত্তিকে কেন্দ্র করে ছবি দেবীর সঙ্গে তাঁর ভাই কৃষ্ণপ্রসাদ মণ্ডলের পরিবারের লোকজনদের বিবাদ চরমে ওঠে। সম্পত্তিগত সেই বিবাদ চলাকালীনই ছবি দেবীর উপর হামলা চালানোর চেষ্টা করে বছর সতেরোর ভাইপো গোবিন্দ মণ্ডল। বচসা চলাকালীন গোবিন্দ তার হাতের সামনে পড়ে থাকা কাঁচি দিয়ে পিসির (ছবি দেবীর) গলায় আঘাত করে বলে পুলিশ সূত্রে গেছে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পিসি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও, শেষ রক্ষা হয়নি! রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পিংলা থানার পুলিশ অভিযুক্ত গোবিন্দ মণ্ডল (১৭) এবং তাঁর বাবা কৃষ্ণপ্রসাদ মণ্ডল (৫০)-কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে দু’জনেকেই গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। তিনি এও জানিয়েছেন, ‘রবিবার দু’জনেকেই মেদিনীপুর জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়ছে। তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’ স্থানীয় বাসিন্দারা জানান, ‘শুনেছি পারিবারিক অশান্তির জেরেই ঘটনাটি ঘটেছে। এমন ঘটনা কখনোই কাম্য নয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago