Recent

Child Death: পশ্চিম মেদিনীপুরে ২ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য! মায়ের কথায় অসঙ্গতি, দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করল পুলিশ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: পশ্চিম মেদিনীপুরে ২ বছরের শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য! খুন নাকি অন্য কিছু? নিজের সন্তানের মৃত্যুর পরও মায়ের চোখে মুখে কষ্টের ছাপ তেমন লক্ষ্য করা গেলনা, বরং কথায় ধরা পড়ল নানা অসঙ্গতি! তদন্ত নেমে শিশুর সৎ বাবা অর্থাৎ মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কঙ্কাবতী গ্রামের। জানা যায়, আজ অর্থাৎ রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ ক্ষীরপাই গ্রামীণ হাসপাতলে একটি ২ বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে ক্ষীরপাই হাসপাতলের চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন! হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার কয়েক ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকদের প্রথমিক অনুমান তেমনই। তাঁদের সন্দেহ হওয়াতেই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ শিশুটির মা অর্থাৎ সুমিতা মল্লিক নামে ওই মহিলার দ্বিতীয় পক্ষের স্বামী পীরু পাত্র-কে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাকে গ্রেফতার করা হতে পারে বলে সূত্রের খবর।

ক্ষীরপাই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে:

এদিন, ক্ষীরপাই হাসপাতালে বসে শিশুটির মা সুমিতা মল্লিক জানান, বাচ্চাটির গত কয়েকদিন ধরে জ্বর হয়েছিল। তারপর দু’দিন আগে নাকি তাঁর বুকের দুধ পান করতে করতে খাটের নিচে পড়ে যায়। চিকিৎসা চলছিল। মাথায় সিটি স্ক্যান করারও নাকি কথা ছিল। এরপর, ভোর থেকে নাকি খিঁচুনি শুরু হয়েছিল শিশুটির। তারপরই তাঁরা ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিন্তু, চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ক্ষীরপাই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার, কয়েকঘন্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। শিশুর মায়ের কথায় নানা অসঙ্গতি ছিল বলেই, তাঁরা পুলিশ-কে খবর দেন। পুলিশ ওই মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সুমিতা জানান, তাঁর প্রথম স্বামীর মৃত্যুর পর পিরু পাত্র নামে ওই ব্যক্তিকে বিয়ে করেছিলেন। সেক্ষেত্রে শিশুটি খুন হয়েছে কিনা বা অস্বাভাবিক মৃত্যু কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

শিশুটির মা সুমিতা মল্লিক:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago