তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: সাতসকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামারিয়া এলাকায়। ওই এলাকার একটি নিকাশি খালের কাছে, একটি গাছ থেকে মৃতদেহ উদ্ধার হয়। তবে, বছর ৪৫ এর ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
জানা যায়, এদিন সকাল নাগাদ স্থানীয় মানুষজন মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখতে পায় গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ! খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পোঁছয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে, কোন এলাকার ব্যক্তি বা তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে চন্দ্রকোনা থানার পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…