দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কিত এক পিসির মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করা এবং লজে নিয়ে গিয়ে একাধিকবার ‘ধর্ষণ’ করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের এক যুবকের বিরুদ্ধে! এরপর, বিয়ে করতে অস্বীকার করায় বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের পর বুধবার বেলদা থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে, দাঁতন আদালতে তোলে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।
নির্যাতিতার পরিবারের বক্তব্য, তাঁদের আত্মীয় ওই যুবকের সঙ্গে মাস ছয়েক আগে থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁদের বাড়ির মেয়ের। তারপর, মেয়েটিকে কাজের ছুতোয় বেলদা বাজারে ডাকে ওই যুবক। এরপর, মেয়েটি এলে, একটি হোটেল ভাড়া করে মেয়েটিকে নিয়ে যায় ওই ছেলেটি। তারপর, ওখানে গিয়ে ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন বা ধর্ষণ করা হয়। পরে ছেলেটি বিয়ে করতে রাজি না হওয়ায়, পুলিশের দ্বারস্থ হয় মেয়েটির পরিবার। পরিবারের অভিযোগ পাওয়ার পর বেলদা থানার পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃতের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…