Politics

AAP: পঞ্চায়েত ভোটের আগেই পশ্চিম মেদিনীপুরে ঝাঁপাচ্ছে আপ! মিসড কল দিলেই আইআইটি খড়্গপুরের প্রাক্তনীর দলে সদস্য হয়ে যাবেন

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল:পঞ্চায়েত ভোটে এ রাজ্যে লড়াই করবে আম আদমি পার্টি (আপ/AAP)। তাই, পঞ্জাব-বিজয়ের পর‌ পরই পশ্চিমবঙ্গেও ঝাঁপিয়েছে খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)’র প্রাক্তনী অরবিন্দ কেজরীবালের দল। রাজনৈতিক মহল স্মরণ করাচ্ছে, এর আগেৎদিল্লি বিজয়ের সময় আপের এমন‌ তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল মাত্র কয়েকমাসের জন্য। ফের একবার, কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে আপ। শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। জেলা শহর মেদিনীপুর থেকে শুরু করে ঘাটাল মহকুমার দাসপুর, সর্বত্র আপের পোস্টার পড়েছে। পোস্টারে দেওয়া আছে একটি ফোন নম্বর। সেই নম্বরে মিসড কল দিলেই সদস্য হতে পারবেন আম আদমি পার্টি’র। নম্বর-টি হল, ৮৯২৯৩৪৭৮৯৩ (8929347893)।

আপের পোস্টার:

গত ২-৩ দিন ধরে দেখা গেল, আম আদমি পার্টির পোস্টারে ছয়লাপ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর জু। দাসপুর ২ নং ব্লকের গৌরা, জোতঘনশ্যাম, গোপীগঞ্জ সহ বিভিন্ন এলাকা জুড়ে পোস্টার পড়েছে কেজরিওয়ালের আপ বা আম আদমি পার্টির। পঞ্চায়েত ভোটের আগে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য যে, দাসপুরের বিভিন্ন জায়গায়- দোকান, রাস্তা, মোড়ে মোড়ে আম আদমি পার্টির পোস্টার দেওয়া হয়েছে। যাতে লেখা রয়েছে, ‘নোংরা রাজনীতিকে করতে সাফ বাংলায় আসছে এবার আপ’। এছাড়াও, লেখা রয়েছে, ‘পশ্চিম মেদিনীপুর জেলায় যোগদানের জন্য মিসড কল দিন (৮৯২৯৩৪৭৮৯৩)।’ এদিকে, দাসপুর সহ পশ্চিম মেদিনীপুর জেলায় আপের এই তৎপরতা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলের শিক্ষক নেতা তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “বহুদলীয় গণতন্ত্রে যেকোনো দলই রাজনৈতিক লড়াই করতে পারেন। ওনাদেরও স্বাগত! তবে, বাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই, হতে পারেনা! বাঙালির মন জুড়ে শুধুই দিদি। তাই, ঝাড়ু দিয়ে বরং দিল্লি আরও পরিষ্কার করুন। বাংলায় ভোটে দাঁড়ালে শুধুই জামানত জব্দ!”

দাসপুরে আপের পোস্টার:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago