Railway

খড়্গপুর স্টেশনে চরম অমানবিক চিত্র! দুই থানার টানাপোড়েনে মৃত ভবঘুরে ব্যক্তির দেহ পড়ে ঘন্টার পর ঘন্টা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: চরম অমানবিক চিত্র ধরা পড়ল এশিয়ার অন্যতম দীর্ঘ রেলওয়ে স্টেশন খড়্গপুরে! লাগাতার বৃষ্টির ফলেই মৃত্যু হওয়া এক ভবঘুরে ব্যক্তির দেহ পড়ে রইল স্টেশনের প্রবেশপথের একেবারে ডানদিকে এটিএম কাউন্টারগুলির সামনে এবং আর পি এফ পোস্টের একেবারে পাশে। তা সত্ত্বেও ভ্রুক্ষেপ ছিলোনা কারুর। আর পি এফ, জি আর পি থেকে শুরু করে সাধারণ মানুষ এভাবেই সকাল থেকে এই দৃশ্য দেখেও নিঃশ্চুপ থাকলেন। এখনও পড়ে দেহ!

পড়ে রয়েছে ভবঘুরে ব্যক্তির মৃতদেহ, কিংকর্তব্যবিমূঢ় পুলিশ :

অভিযোগ যে, দুই থানার টানাপোড়েনের কারণেই মৃত ভবঘুরে ব্যক্তির দেহ পড়ে ঘন্টার পর ঘন্টা। রেলের জি আর পি থানা বলছে, এই এলাকা পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অধীনে, তাই তাঁদেরই দেহ উদ্ধার করতে হবে। অন্যদিকে,‌ খড়্গপুর টাউন থানার বক্তব্য, স্টেশন চত্বর শুরু হয়ে যাচ্ছে, এই এলাকায় ফাইন কাটা থেকে শুরু করে সবকিছুই করে জি আর পি, তাহলে ওই ব্যক্তির দেহ উদ্ধারও তো তাঁদেরই করা উচিত। এই টানাপোড়েনে এখনও পড়ে রয়েছে ভবঘুরে ব্যক্তির মৃতদেহ! বন্যার মধ্যেই এই অমানবিক চিত্রও জেলাবাসীকে স্তম্ভিত করে দিয়েছে!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago