Railway

Kharagpur Division: পানের অযোগ্য জলকেই বোতলবন্দী করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ট্রেন ও স্টেশনে! বড়সড় অভিযান খড়্গপুর ডিভিশনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ এপ্রিল: পানের অযোগ্য জলকেই বোতলবন্দী করে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ (Packaged Drinking Water) বা মিনারেল ওয়াটারের নাম দিয়ে চালানো হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন ট্রেন এবং স্টেশন গুলিতে। কোনরকম অনুমোদন ছাড়াই ওই সমস্ত জলের বোতলে নানা রকম স্টিকার লাগিয়ে এবং সিল করে তা বিক্রি করা হচ্ছে প্রতিষ্ঠিত বা নামকরা কোম্পানিগুলির জলের বোতলের দামেই। অনেক সময় আবার তার থেকে বেশি দামেও বিক্রি করার অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। শনিবার হঠাৎ করেই খড়্গপুর ডিভিশনের হিজলী স্টেশনের কমার্শিয়াল ইন্সপেক্টর এবং বালাশোর (Balasore/বালেশ্বর) এর টিকিট পরীক্ষক দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন এই ধরনের অনুমোদনহীন জলের বোতল বিক্রি করার জন্য। ট্রেন নং ২২৬০৫ থেকে ৩০ বাক্স এরকম প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বাজেয়াপ্তও করা হয়েছে এই অভিযানে। পরে তাদের নির্দিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে বলে খড়্গপুর ডিভিশন সূত্রে জানা গেছে।

বোতলবন্দী জল বাজেয়াপ্ত:

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ট্রেনে অস্বাস্থ্যকর খাবার দাবার এবং পানের অযোগ্য পানীয় জল বোতল বন্দী করে বিক্রি করার অভিযোগ উঠছিল। খড়্গপুর ডিভিশনের তরফে তাই এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শনিবার ব্যবস্থা নেওয়া হল হঠাৎ করেই। একইসঙ্গে যে সকল ভেন্ডররা ইউনিফর্ম এবং আইডি কার্ড ছাড়াই ব্যবসা করছিলেন, তাঁদেরও সতর্ক করা হয় এদিন। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানান, “এইভাবে অস্বাস্থ্যকর ও অনুমোদনবিহীন খাবার ও পানীয় জল বিক্রি করার বিরুদ্ধে খড়্গপুর ডিভিশনের তরফে আজ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।”

বাজেয়াপ্ত করল খড়্গপুর ডিভিশন:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago