Railway

Railway: লোকাল ট্রেনে LED টিভি! ইতিহাস সৃষ্টি করে পূর্ব রেলের হাওড়া শাখায় ৬০০০ টিভি লাগানো হল, এবার দাবি শৌচাগারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ জুলাই: নতুন ইতিহাস সৃষ্টি করলো ভারতীয় রেলওয়ে (Indian Railway)। যাত্রীদের তথ্য ও বিনোদন প্রদানের উদ্দেশ্যে লোকাল ট্রেনে লাগানো হল- এলইডি টিভি (LED TV)। পূর্ব রেলওয়ের (Eastern Railway)’র হাওড়া ডিভিশনে (Howrah Division) বুধবার (২৭ জুলাই) থেকে এই ব্যবস্থা চালু হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিটি কোচে চারটি করে ২৭ ইঞ্চি’র এলইডি টিভি লাগানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) বুধবার রেলের এই অত্যাধুনিক যাত্রী পরিষেবার উদ্বোধন করেন। হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান সহ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মোট ৫০-টি লোকাল ট্রেনে আপাতত এই টিভি লাগানো হয়েছে বলে জানা গেছে। মোট ৬০০০ টিভি ইতিমধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে বলেও পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে।

উদ্বোধন হল অত্যাধুনিক এই পরিষেবার :

যাত্রীদের রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদানের সাথে সাথে বিনোদন দেওয়ার জন্য-ই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার হাওড়া ডিভিশনের এই সমস্ত লাইনের যাত্রীদের মারফত জানা গেছে, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখানো হচ্ছে এই টিভিতে। ফলে কিছুটা হলেও যাত্রা পথের একঘেয়েমি দূর হয়েছে। মনে করা হচ্ছে, পূর্ব রেলে পরীক্ষামূলক ভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, আগামীদিনে দক্ষিণ পূর্ব রেলওয়ে সহ অন্যান্য শাখাতেও এর প্রচলন হতে পারে। এদিকে, লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, এবার লোকাল ট্রেনে শৌচাগারের ব্যবস্থাও প্রদান করা হোক। বিশেষত, ভারতীয় রেল যখন যাত্রী পরিষেবা ও আধুনিকীকরণের উপর জোর দেওয়ার কথা জানাচ্ছে, সেক্ষেত্রে লোকাল ট্রেনেও (অন্তত কিছু কামরাতে) শৌচাগার নির্মাণের প্রয়োজন বলে মতামত দিয়েছেন যাত্রীরা।

লোকাল ট্রেনে LED TV:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago