Railway

Kharagpur Division: হাওড়া-মেদিনীপুর লোকাল থামবে খড়্গপুরেই! ৯ টা ২৫ এর পর আজ লোকাল ধরুন খড়্গপুর থেকে, রবিবার বাতিল একাধিক ট্রেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ আগস্ট: মেদিনীপুর (এবং, গোকুলপুর) ও খড়্গপুরের মাঝে গিরি ময়দান স্টেশনে ট্রাফিক কাম পাওয়ার ব্লকিংয়ের কাজ চলবে আজ (শুক্রবার) এবং আগামী রবিবার (২১ আগস্ট)। তাই, এই দু’টি ছুটির দিনে হাওড়া মেদিনীপুর এবং মেদিনীপুর হাওড়া বেশিরভাগ লোকাল (Local Train) থামবে এবং ছাড়বে খড়্গপুর থেকেই। খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে- ৩৮৮০৯, ৩৮৮১১ এবং ৩৮৮১৩ হাওড়া – মেদিনীপুর (Howrah Midnapore Local) লোকাল মেদিনীপুর পর্যন্ত আসবেনা, থেমে যাবে খড়্গপুরেই। অপরদিকে, ৩৮৮১৫, ৩৮৮১৭, ৩৮৮১৯, ৩৮৮২১, ৩৮৮২৩, ৩৮৮২৫, ৩৮৮২৭, ৩৮৮২৯, ৩৮৮৩১- এই হাওড়া মেদিনীপুর লোকাল আগামী রবিবার অর্থাৎ ২১ আগস্ট মেদিনীপুরের পরিবর্তে খড়্গপুরে থামবে।

৯ টা ২৫ এর লোকাল ছেড়েছে মেদিনীপুর থেকেই, তারপর লোকাল ধরুন খড়্গপুর থেকে:

ঠিক একইভাবে, ৩৮৮১২ অর্থাৎ ৯ টা ২৫ এর পর, মেদিনীপুর-হাওড়া বেশিরভাগ লোকাল (Midnapore Howrah Local) মেদিনীপুরের পরিবর্তে খড়্গপুর থেকে ছাড়বে আজ এবং রবিবার (২১ আগস্ট)। এই লোকাল গুলি হল- ৩৮৮১৪, ৩৮৮১৬, ৩৮৮২০ (মেদিনীপুর হাওড়া)। অপরদিকে, ২১ আগস্ট (রবিবার) এই লোকাল গুলি মেদিনীপুর স্টেশন থেকে পাবেন, তবে ৩৮৮১৮, ৩৮৮২২, ৩৮৮২৪, ৩৮৮২৬, ৩৮৮২৮, ৩৮৮৩০ এই লোকাল গুলি ওইদিন খড়্গপুর থেকে ছাড়বে। এমনটাই জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের ডিআরএম (DRM Kharagpur)। অন্যদিকে, আগামী রবিবার অর্থাৎ ২১ আগস্ট খড়্গপুর আদ্রা খড়্গপুর (০৮৬৮৫/০৮৬৮৬) মেমু প্যাসেঞ্জার; খড়্গপুর আসানসোল খড়্গপুর (১৮৮২৭/১৮৮২৮) মেমু প্যাসেঞ্জার এবং খড়্গপুর রাঁচি খড়্গপুর (১৮০৮৫/১৮০৮৬) মেমু প্যাসেঞ্জার সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে ৩৮৮৩২ মেদিনীপুর – খড়্গপুর লোকাল এবং খড়্গপুর-নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো-খড়্গপুর অর্থাৎ গোমো এক্সপ্রেস (১৮০২৩/১৮০২৪)-ও।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago