Railway

Adra Division: আধুনিকীকরণের কাজ চলবে, ১ জুন অবধি একগুচ্ছ ট্রেন বাতিল খড়্গপুর-আদ্রা শাখায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে:সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণ সহ একাধিক কাজ চলবে দক্ষিণ-পূর্ব রেলওয়ের (South Eastern Railway) আদ্রা ডিভিশনের (Adra Division) আদ্রা স্টেশনে (Adra Station)। সেজন্যই, খড়্গপুর-আদ্রা শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, আজ ১৩ মে থেকে। আগামী ১ জুন (বেশিরভাগ ক্ষেত্রে অবশ্য ৩১ মে) অবধি এই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেল এবং খড়্গপুর ও আদ্রা ডিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের উদ্দেশ্যে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় ১৪-টি ট্রেন বাতিল করা হয়েছে অথবা যাত্রাপথ সীমাবদ্ধ (Short Terminated) করা হয়েছে। যেমন, ১২৮৮৫ শালিমার-ভোজুডি আরণ্যক এক্সপ্রেস আজ, ১৩ মে, ১৪ মে এবং ১৬ থেকে ২০ মে ও ২৪ মে শালিমার থেকে আদ্রা অবধি (ঝাড়খণ্ডের ভোজুডি’র পরিবর্তে) এবং উল্টো দিকের ট্রেনটি (১২৮৮৬) ভোজুডি থেকে ছাড়ার পরিবর্তে, আদ্রা থেকে ছেড়ে শালিমার অবধি যাবে। আদ্রা স্টেশনে কাজ চলার জন্যই, আদ্রা-ভোজুডি এবং ভোজুডি-আদ্রা যাত্রাপথ এই দিনগুলোর জন্য বাতিল করা হয়েছে। একইরকমভাবে, ১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া ও পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস আগামী ১৪ মে এবং ১৮ মে সাঁতরাগাছি থেকে আদ্রা স্টেশন অবধি চলবে, পুরুলিয়া অবধি যাবেনা। একইরকমভাবে, পুরুলিয়া থেকে ছেড়ে আসার পরিবর্তে, তা আদ্রা স্টেশন থেকে ছেড়ে হাওড়া’র উদ্দেশ্যে যাবে। আদ্রা-পুরুলিয়া এবং পুরুলিয়া-আদ্রা যাত্রাপথ এই দু’দিনের জন্য বাতিল করা হয়েছে।

আদ্রা স্টেশনে আধুনিকীকরণের কাজ চলবে :

এদিকে, আদ্রা-মেদিনীপুর-আদ্রা (০৮৬৮০-০৮৬৭৯) মেমু প্যাসেঞ্জার ১৮ মে, ২১ মে এবং ২৪ মে থেকে ৩১ মে অবধি বন্ধ থাকবে। খড়্গপুর-আসানসোল-খড়্গপুর (১৮০২৭/১৮০২৮) মেমু এক্সপ্রেস বন্ধ থাকবে ২৭ মে থেকে ৩১ মে অবধি। শালিমার-ভোজুডি-শালিমার (১২৮৮৫/১২৮৮৬) আরণ্যক এক্সপ্রেস ২১ মে, ২৩ মে, ২৬ মে, ২৭ মে, ২৮ মে এবং ৩০ মে পুরোপুরি বাতিল করা হয়েছে। সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া (১২৮৮৩/১২৮৮৪) রূপসী বাংলা এক্সপ্রেস ২৬ মে থেকে ৩০ মে অবধি পুরোপুরি বাতিল করা হয়েছে। আবার, খড়্গপুর-রাঁচি-খড়্গপুর (১৮০৮৫/১৮০৮৬) মেমু এক্সপ্রেস ২৭ মে থেকে ৩১ মে অবধি বন্ধ থাকবে। ঠিক একইভাবে, খড়্গপুর-গোমো (১৮০২৩) এবং গোমো-খড়্গপুর (১৮০২৪) এক্সপ্রেস যথাক্রমে ২৭ মে থেকে ৩১ মে অবধি এবং ২৮ মে থেকে ১ জুন অবধি বাতিল করা হয়েছে। হাওড়া-রাঁচি-হাওড়া (১৮৬২৭/১৮৬২৮) এক্সপ্রেস শুধুমাত্র ৩০ মে বাতিল করা হয়েছে। হাওড়া-আদ্রা (১৮০০৩) ও আদ্রা-হাওড়া (১৮০০৪) এক্সপ্রেস যথাক্রমে ২৩ মে থেকে ৩১ মে অবধি এবং ২৪ মে থেকে ১ জুন অবধি বাতিল করা হয়েছে। অন্যদিকে, হাওড়া-আদ্রা-চক্রধরপুর (১৮০১১/১৮০১৩) বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ২৭ মে থেকে ৩১ মে অবধি বন্ধ থাকবে এবং চক্রধরপুর বোকারো স্টিল সিটি আদ্রা হাওড়া এক্সপ্রেস (১৮০১২/১৮০১৪) ও আগামী ২৭ মে থেকে ৩১ মে অবধি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। আর, এর ফলে যে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর, মেদিনীপুর, শালবনী, গড়বেতা, চন্দ্রকোনা রোড থেকে শুরু করে বাঁকুড়া ও পুরুলিয়ার বাসিন্দাদেরও সমস্যায় পড়তে হবে তা বলাই বাহুল্য!

আদ্রা স্টেশন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago