Protest

Paschim Medinipur: বৃষ্টি হলেই রাস্তায় এক হাঁটু কাদা, ঢুকতে পারেনা অ্যাম্বুলেন্সও! রাস্তা না সারালে ভোট বয়কট, বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু জল। আর, বর্ষা কালে তো ‘ছোটো নদী চলে আঁকে বাঁকে!” স্বাভাবিকভাবেই, অ্যাম্বুলেন্স সহ ছোটো চারচাকা গাড়িও ঢুকতে পারেনা পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে। বর্ষাকালে অসুস্থ রোগীকে কাঁধে করে নিয়ে আসতে হয় বড় রাস্তা অবধি। তারপর অ্যাম্বুল্যান্স বা চার চাকায় তুলতে হয়। দ্রুত রাস্তা মেরামত না হলে, সামনের পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন গ্রামবাসীরা। ঘটনাটি, চন্দ্রকোনা দু’ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের।

রাস্তা নিয়ে ক্ষোভ :

যদুপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের গ্রামে ঢোকার গুরুত্বপূর্ণ এই রাস্তার হাল বেহাল! বাম আমলে শেষবার রাস্তায় পড়েছিল মোরাম, তারপরে সেই মোরাম উঠে গিয়ে এখন কাঁচা মাটির রাস্তায় পরিণত হয়েছে। কিন্তু, বারবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে জানিয়েও, রাস্তা মেরামত না হয়নি। তাই, সোমবার গ্রামের মানুষ একত্রিত হয়ে বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, “অল্প বৃষ্টি হলেই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে। দুই চাকা, চার চাকা তো দুরস্ত পায়ে হেঁটেও রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। এমনকি, রাস্তা ঢালাই হওয়ার জন্য বেশ কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো হয়েছিল একটি বোর্ড। শুধু এটুকুই! রাস্তার কাজ হয়নি। এমনই একাধিক অভিযোগ নিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন- একাধিক জায়গায় গ্রামের মানুষজন একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। ডেপুটেশন জমা দেন। গ্রামের বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তা মেরামত না হলে বা পাকা না করলে, আগামীদিনে ভোট বয়কট করা হবে। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ জানিয়েছেন, “আপনাদের কাছ থেকেই বিষয়টি শুনলাম। যদি রাস্তা খারাপ থাকে, বিষয়টি বিডিও সাহেবের সাথে কথা বলে গুরুত্বসহকারে দেখা হবে।”

কাঁচা রাস্তা পাকা করার দাবি:

বিক্ষোভ-ডেপুটেশন গ্রামবাসীদের:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago