Protest

Kurmi Andolan: কুড়মি আন্দোলনে স্তব্ধ হল শালবনী আর খড়্গপুর! CRI রিপোর্ট না পাঠালে ৪ এপ্রিল থেকে খেমাশুলিতে শুরু হবে টানা রেল আর সড়ক অবরোধ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: তবে কি ফের সেপ্টেম্বরের (২০২২) পুনরাবৃত্তি হতে চলেছে এপ্রিলে (২০২৩)? শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে দাঁড়িয়ে আদিবাসী কুড়মি সমাজের জেলা সম্পাদক অনিমেষ মাহাত তেমনটাই ইঙ্গিত দিলেন। তাঁর দাবি, “অবিলম্বে রাজ্য সরকারকে CRI (Cultural Research Institute) রিপোর্ট বা জাতিগত পরিচয়ের রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে। নাহলে ঘাগর ঘেরা (পথ অবরোধ) কর্মসূচি চলবে অনির্দিষ্টকালের জন্য।‌ আগামী ৪ এপ্রিল খড়্গপুর গ্রামীণের খেমাশুলিতে শুরু হবে অনির্দিষ্টকালের জন্য রেল টকা (রেল অবরোধ) ও ডহর ছেঁকা (সড়ক পথ অবরোধ)।” তবে, ওই কর্মসূচিতে স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত জরুরী পরিষেবা বা জরুরী পণ্য পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

৬০ নং জাতীয় সড়ক অবরোধ:

প্রসঙ্গত, অবিলম্বে সিআরআই রিপোর্ট পাঠানোর দাবি জানিয়ে আজ, শুক্রবার (১ এপ্রিল) শালবনী থানার অধীন শালবনী সংলগ্ন দক্ষিণশোলে ৬০ নং জাতীয় সড়কের উপর কুড়মি সম্প্রদায়ের ঘাগর ঘেরা বা পথ অবরোধ কর্মসূচিতে স্তব্ধ হয় যানবাহন চলাচল। খড়্গপুরের সালুয়া সংলগ্ন চামরুসাইতে খড়্গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়কেও হয়েছে ‘ঘাঘর ঘেরা’ বা পথ অবরোধ কর্মসূচি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল থেকেই এই অবরোধ কর্মসূচি শুরু হয়। ফলে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। অসুবিধায় পড়েন যাত্রীরা। তবে, এই অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নিয়ে কুড়মি সমাজের নেতৃত্বরা জানিয়েছেন, “আমরা ৫০ বছর (১৯৫০ সাল থেকে) ধরে বঞ্চিত। কেন্দ্র ও রাজ্য সরকার আমাদের ST বা তফশিলি উপজাতিভুক্ত হওয়া বা প্রকৃত জাতি-পরিচয় লাভ করা থেকে বঞ্চিত করে রেখেছে। ‌গত সেপ্টেম্বরে (২০২২ এর সেপ্টেম্বরে)’র অবরোধ কর্মসূচি তুলতে, রাজ্য সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, ৭ দিনের মধ্যে কেন্দ্রের কাছে সিআরআই রিপোর্ট পাঠাবে। কিন্তু, ৬ মাস হয়ে গেলেও কোনো ভ্রুক্ষেপ নেই। তাই, পুনরায় আমরা রেল টকা ও ডহর ছেঁকা’র পথে যেতে বাধ্য হচ্ছি। এজন্য এখন থেকেই সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এর পুরো দায় সরকারকে নিতে হবে।” এদিকে, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী এই বিষয়ে সাংবাদিকদের বলেন, “রাজ্য সরকার বিষয়টি সম্পর্কে অবগত আছেন। নিশ্চয়ই সঠিক সমাধানের পথ বের হবে।”

অসুবিধায় যাত্রীরা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago