Politics

Hiraan: অভিষেকের সভার ১৫ দিন আগে হিরণকে নিয়ে ‘নতুন খেলা’! পশ্চিম মেদিনীপুরের তৃণমূল আহ্বায়ক অজিত মাইতির সঙ্গে Viral ছবি ঘিরে শোরগোল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: ১০ জানুয়ারির পর ২০ জানুয়ারি। আবার একটা শীতের সন্ধ্যা। তাতে কি! তৃণমূল থেকে বিজেপি’তে এসে ‘বিধায়ক’ ও ‘কাউন্সিলর’ হওয়া হিরণ (Hiraan)-কে ঘিরে ঠিক ১০ দিনের মাথায় মেদিনীপুর-খড়্গপুরের আবহাওয়া এক্কেবারে ‘গরম’! প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরে সভা (কেশপুর ব্লকের আনন্দপুরে) অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৪ ফেব্রুয়ারি। তার ঠিক ১৫ দিন আগে, আজ (শুক্রবার) সন্ধ্যা ঠিক ৭ টা নাগাদ খড়্গপুরের (সদর) বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় এর সঙ্গে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি’র একটি ‘ভাইরাল’ (Viral) হওয়া বা ‘ভাইরাল করা’ ছবি ঘিরে এই মুহূর্তে ফের মেদিনীপুর-খড়্গপুর সহ রাজ্য রাজনীতি উত্তাল। বলা ভালো, কনকনানি শীতেও ‘উত্তপ্ত’ পরিস্থিতি দুই দলেরই রাজনৈতিক অন্দরমহলে! কারণ?

Viral হওয়া সেই ছবি:

বিজেপির জেলা থেকে রাজ্য নেতারা বলছেন, “আপনি যদি যাবেনই, তো এত নাটকের কি আছে? দলকে ছোট করার কি আছে? কিসের এত দরাদরি!” প্রত্যুত্তরে তৃণমূল বলছে, “ছবি কথা বলে!” তবে, কি তৃণমূলের তরফেই ছবিকে ‘কথা’ বলানো হচ্ছে? জল্পনা আরও বাড়লো, কারণ, তাঁর ছবি ভাইরাল হওয়ার ঠিক ১ ঘণ্টা পর, রাত্রি ৮ টা ২৩ নাগাদ টুইটারে হিরণ একটি ভিডিও পোস্ট করেছেন। কাঁথির কোনো একটি সভার ভিডিও। হিরণ ক্যাপশন দিয়েছেন, “এটি একটি পুরানো ভিডিও। আজ পোস্ট করলাম।” যেখানে হিরণকে বলতে শোনা যাচ্ছে, “মারবি যত, ঝরবে রক্ত, দেখ এখানে কত রামের ভক্ত!” ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ সহ বেঙ্গল বিজেপিকে। বোঝাতে চাইছেন, “আমি বিজেপিতেই আছি।”

Twitter Post of Hiraan:

রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, “সেজন্যই কি শেষবারের জন্য হিরণকে চাপে ফেলা হল!” সূত্রের খবর, গত ১০ জানুয়ারি কলকাতার কোনো একটি অফিসে নাকি ‘দর কষাকষিতে’ সমাধান হয়নি। এদিকে, খড়্গপুরের চেয়ারম্যানের নাম ঘোষণাও হয়নি! হিরণকে চেয়ারম্যান চাইছেন না তৃণমূলেরই অনেক কাউন্সিলর থেকে জেলা নেতা। আবার, অনেকে নাকি ‘গোঁ’ ধরে বসে আছেন! ‘কমিটমেন্ট’ এর বিষয়ও শোনা যাচ্ছে! সবমিলিয়ে, ‘নতুন’ এক ‘খেলা’র ‘অর্বাচীন দর্শক’ হয়ে তাকিয়ে আছে মেদিনীপুর-খড়্গপুর সহ গোটা রাজ্য!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago