Police Administration

Midnapore: এসআইআর আবহেই পশ্চিম মেদিনীপুরের ৬ জন ওসি সহ ১২ জন পুলিশ আধিকারিকের বদলি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: আর কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এদিকে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর কাজ। এই আবহেই বুধবার (৫ নভেম্বর) পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন থানার ৬ জন ওসি (অফিসার ইনচার্জ) সহ ১২ জন পুলিশ আধিকারিক (সাব ইন্সপেক্টর)-এর বদলির নির্দেশিকা জারি করা হলো জেলা পুলিশের তরফে।

জেলা পুলিশের তরফে বদলির নির্দেশিকা:

বিজ্ঞাপন (Advertisement):

এই নির্দেশিকা অনুযায়ী, শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ অমিত চ্যাটার্জিকে গড়বেতা থানায় বদলি করা হয়েছে। পিড়াকাটা ফাঁড়ির নতুন ইনচার্জ হচ্ছেন গড়বেতা থানার সাব ইন্সপেক্টর অনুপ ভট্টাচার্য। বেলদা থানার ওসি গোবর্ধন সাউ বদলি হয়ে যাচ্ছেন খড়গপুর টাউন থানায়। বেলদা থানার নতুন ওসি হচ্ছেন প্রণব সেনাপতি। প্রণব ছিলেন গড়বেতা থানার ওসি। গড়বেতা থানার ওসি হচ্ছেন চঞ্চল সিংহ। চঞ্চল সবং থানার ওসি ছিলেন। সবং থানার ওসি হচ্ছেন শুভঙ্কর রায়। শুভঙ্কর ছিলেন চন্দ্রকোনা থানার ওসি। চন্দ্রকোনা থানার নতুন ওসি হচ্ছেন পুরুষোত্তম পান্ডে। তিনি খড়গপুর টাউন থানার সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ডেবরা থানার নতুন ওসি হচ্ছেন পলাশ কুইলা। পলাশ খড়্গপুর গ্রামীণ থানার অধীন সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ ছিলেন। ডেবরা থানার ওসি প্রণয় রাই খড়গপুর লোকাল থানার ওসি হয়ে যাচ্ছেন।

অন্যদিকে, সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ হচ্ছেন শিবরাম বেরা, তিনি ছিলেন পিংলা থানায়। খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির ইনচার্জ তপন মাইতি যাচ্ছেন গড়বেতা থানার অধীন চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়ির ইনচার্জ হয়ে। চন্দ্রকোনা রোড ফাঁড়ির ইনচার্জ রাজেশ পারুয়া যাচ্ছেন হিজলি ফাঁড়ির ইনচার্জ হয়ে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “এটা রুটিন বদলি মাত্র।”

জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

15 hours ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

3 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago