Police Administration

SP Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের নতুন SP হচ্ছেন সোনাওয়ানে কুলদীপ সুরেশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার (SP/ Superintendent of Police) হচ্ছেন আইপিএস সোনাওয়ানে কুলদীপ সুরেশ (IPS Sonawane Kuldip Suresh)। নির্বাচন কমিশনের নির্দেশে আজ, মঙ্গলবার (২১ মে) থেকে আইপিএস ধৃতিমান সরকারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নির্বাচনের কমিশনের (Election Commission of India) তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (Chief Election Officer) তেমনই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, সোমবার সন্ধ্যাতেই নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের SP ধৃতিমান সরকারকে লোকসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কোনও পদে বদলি করতে হবে। তাঁর পরিবর্তে তিন জন আইপিএস অফিসারের নাম চেয়ে পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার। মঙ্গলবার তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে 2016 ব্যাচের আইপিএস অফিসার ড. কুলদীপ সুরেশ (Dr. Sonawane Kuldip Suresh-কে।

আইপিএস সোনাওয়ানে কুলদীপ সুরেশ (ছবি- 2017 সালের, সংগৃহীত):

প্রসঙ্গত, মেদিনীপুরের দু’টি লোকসভা আসনে (মেদিনীপুর ও ঘাটাল) নির্বাচন আগামী ২৫ মে। তার ঠিক ৫ দিন আগেই জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার-কে বদলির নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। রাজ্যের শাসক শিবিরের দাবি, রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের সাহাচকের একটি হোটেলে হঠাৎই হানা দিয়ে বিজেপি দলের ৩১ লক্ষ টাকা উদ্ধার করার ঘটনারই রেশ হল এই বদলির নির্দেশিকা! তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে (টুইটারে) তোপ দেখেছিলেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে! প্রশ্ন তুলেছিলেন কমিশনের নিরপেক্ষতা নিয়েও। তাঁর দাবি, খড়্গপুরের হোটেল থেকে বিজেপি-র টাকা উদ্ধারের ‘পুরস্কার’ (পড়ুন, শাস্তি) দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের সদ্য প্রাক্তন এসপি ধৃতিমান সরকার-কে। আইপিএস দীনেশ কুমারের পর ২০২৩ সালের ৯ মার্চ থেকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে নিয়েছিলেন 2014 ব্যাচের আইপিএস ধৃতিমান সরকার। রাজনৈতিক মহলের মতে, অভিষেক-ঘনিষ্ঠ আইপিএস ধৃতিমান-কেই যদি ৪ জুনের পর পুনরায় পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে নিয়ে আসা হয়, তাহলে হয়তো আবাক হওয়ার মতো কিছুই থাকবেনা!

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago