Police Administration

ডিউটিরত সিভিক ভলান্টিয়ারের বাইক ছিনতাই পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: ডিউটি চলাকালীন এক সিভিক পুলিশ-কে মারধর করে তাঁর বাইক ও মোবাইল ছিনতাই করে নিয়ে পালাল ছিনতাইবাজ! শুধু তাই নয়, ছিনতাইবাজের মারে গুরুতর আহত শান্তনু রায় নামক ওই সিভিক-কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবমীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বেলদা বাইপাস সংলগ্ন এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আহত সিভিক পুলিশ :

জানা গেছে, বৃহস্পতিবার অর্থাৎ নবমীর রাতে বেলদার কাঁথি বাইপাস সংলগ্ন এলাকায় ডিউটি করছিলেন শান্তনু রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। ডিউটি চলাকালীন পেছন থেকে হঠাৎই এক ছিনতাইবাজ তাঁর মাথায় আঘাত করে, তাঁর মোবাইল ও বাইক ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়! গুরুতর আহত অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ারকে প্রথমে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে, পরে তাঁর অবস্থার অবনতি হলে, রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ছিনতাইকারী’র খোঁজে তল্লাশি শুরু করেছে বেলদা থানার পুলিশ।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago