Tragic Death

শহরের উপকণ্ঠে ধর্মা জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মেদিনীপুরের যুবকের, আহত ৪

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: উৎসবের রাতে ফের মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু হল জেলা শহর মেদিনীপুরের বাসিন্দা, সুপরিচিত ব্যবসায়ী সৌরভ সিং (৩৬) নামে এক যুবকের। আহত তাঁর আরও চার সঙ্গী। তবে, তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অর্থাৎ নবমীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের অদূরে ধর্মা সংলগ্ন গিরিধারিচকের কাছে, ৬০ নং জাতীয় সড়কের উপর। রাত্রি সাড়ে এগারোটা-বারোটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভদের বিলাসবহুল প্রাইভেট কার-টি রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায়। এরপর, কোতোয়ালী থানার পুলিশ এবং মেদিনীপুর দমকল বাহিনীর কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে সৌরভ-কে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় মেদিনীপুর শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া!

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি :

মৃত সৌরভ সিং (৩৬) :

সূত্রের খবর অনুযায়ী, বিলাসবহুল প্রাইভেট গাড়িতে করে তাঁরা ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ধর্মা থেকে কেরানীচটির দিকে যাওয়ার পথে রাত্রি ১২ টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত গতিবেগ দুর্ঘটনার কারণ হতে পারে! এরপর, পুলিশ ও দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গাড়িটিকে ক্রেনে করে তোলা হয় রাত্রি একটা-দেড়টা নাগাদ। তবে, হাসপাতালে নিয়ে গেলে মেদিনীপুর শহরের বিধাননগরের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী সৌরভ-কে মৃত ঘোষণা করা হয়! শুক্রবার তাঁর ময়নাতদন্ত হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, দুটি নাবালক সন্তান (যথাক্রমে, ৭ বছর ও ৪ বছরের একটি ছেলে ও একটি মেয়ে) আছে তাঁর। ঘটনায় শোকস্তব্ধ সৌরভের পরিবার। তাঁর শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধবরা এখনও মেনে নিতে পারছেন না এই দুর্ঘটনার কথা!

সৌরভ সিং (ছবি- ফেসবুক থেকে সংগৃহীত) :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago