Police Administration

“লিফলেট বিলি” কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করল কেশপুর থানার পুলিশ, জানালেন জেলা পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: সাংসদ দীপক অধিকারী (দেব)’র নিজের গ্রাম মহিষদায় আঠারোটি পরিবারকে বয়কট করার হুঁশিয়ারি দিয়ে পোস্টার বা লিফলেট পড়েছিল! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ওই লিফলেট। শুক্রবার থেকে তা নিয়ে তা বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল! এই খবর পৌঁছে গিয়েছিল সাংসদ দীপক অধিকারী (দেব) এর কাছেও। সমাজ মাধ্যমে নিজের “বার্তা” দিয়ে এই ধরনের ঘটনার প্রতিবাদ করেছিলেন তিনি। তবে, এও জানিয়েছিলেন শাসকদলের কেউ এর সাথে জড়িত নয়! এবার, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে কেশপুর থানার পুলিশ ওই ঘটনায় সুয়োমটো বা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল। ঘটনার পেছনে কে বা কারা দায়ী, তা খুঁজে বের করা হবে বলেই এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মহিষদা গ্রাম :

শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, কেশপুরের লিফলেট বিলি কাণ্ডে, গুজব ছড়ানোর অপরাধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় অভিনেতা-সাংসদ দেব তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছিলেন, “বিষয়টি দেখার পরে আমি কেশপুরে আমার দলের সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তারাও নিশ্চিত করেছেন যে, কোন টিএমসির দলীয় কার্যালয় / সদস্যরা এ জাতীয় নোটিশ কখনও জারি করেনি। যে কোন দলই হোক না কেন, একজন মানুষ হিসাবে আমি কখনই এ জাতীয় বিদ্বেষের প্রচারকে সমর্থন করব না। আমি যখন শপথ নিয়েছিলাম তখন আমি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। দয়া করে অযথা পার্টির নাম খারাপ করার চেষ্টা করবেন না! এমনিতেই আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাকে আরও কঠিন করবেন না। একতা, ভালোবাসা ও শান্তি বজায় থাকুক।”

ভাইরাল হওয়া সেই লিফলেট :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago