Police Administration

পুজোর আগে বস্তা বস্তা বেআইনি বাজি সহ একটি গাড়িকে আটক করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: পুজোর মুখেই বড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের! পুজোর ঠিক ৩ সপ্তাহ আগেই বিপুল পরিমাণ অবৈধ বাজি সহ একটি গাড়িকে আটক করল বেলদা থানার পুলিশ কর্মীরা। রবিবার রাতে খাকুড়দা বাজারে এই গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি করে দেখা যায়, গাড়িতে আছে বস্তা বস্তা বৈআইনি বাজি। গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয় বেলদা থানায়। বাজেয়াপ্ত করা হয়েছে ওই বিপুল পরিমাণ বাজি। তবে, চালক ও খালাসি সুযোগ বুঝে পালিয়ে যায়। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আটক হওয়া বাজি :

সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যার পরে গুড়তলা এলাকার দিক থেকে একটি বিপুল পরিমাণ বাজি বোঝাই পিকআপ ভ্যান কাঁথির দিকে যাচ্ছিল। সেই সময় কয়েকজন এলাকাবাসীর সন্দেহ হওয়ায়, গাড়িটিকে আটক করে। যদিও, গাড়িটিকে আটক করার সময় সুযোগ বুঝে চালক পালিয়ে যায়। তারপর এলাকাবাসীরা খবর দেয় বেলদা থানার পুলিশকে। বেলদা থানার পুলিশ এসে গাড়িটিকে আটক করে নিয়ে যায়। এই গাড়িটি কোথা থেকে এত পরিমাণ অবৈধ বাজি নিয়ে আসছিল বা বাজি ছাড়া আরও কোনো বড় ধরনের বিস্ফোরক ছিল কিনা, তা খতিয়ে দেখছে বেলদা থানার পুলিস।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago