দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: ২১ কেজি গাঁজা উদ্ধার হলো পশ্চিম মেদিনীপুরে! মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ খড়গপুর-কেশিয়াড়ি রাস্তায় প্রায় সাড়ে ২১ কেজি গাঁজা সমেত ১ ব্যক্তিকে আটক করে। এরপর, তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে টাউন থানার পুলিশ খড়্গপুর-কেশিয়াড়ি রাস্তায় অভিযান চালায়। মোটর বাইকে করে খড়্গপুরের দিকে আসা এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। খড়্গপুর টাউন থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে, তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রায় সাড়ে ২১ কেজি গাঁজা উদ্ধার হয় এবং সন্দীপ চিন্না নামে এক ওই যুবককে গ্রেফতার করা হয়। জেরায় সে জানিয়েছে, সে খড়্গপুরে আসছিল গাঁজা নিয়ে। বুধবার ওই ব্যক্তিকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…