Containment Zone

ফের সিদ্ধান্ত বদল! কনটেনমেন্ট নয় পুরো মেদিনীপুর-খড়্গপুর; তীব্র ভিড়ে-দ্বিগুণ দামে জিনিসপত্র কেনা বেকার হল শহরবাসীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: ফের সিদ্ধান্ত বদল করা হলো, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। আগামীকাল, ৮ ই জুলাই থেকে ১৫ ই জুলাই পর্যন্ত “মাইক্রো কনটেনমেন্ট জোন” (Micro Containment Zone) এর অধীনে থাকছে মেদিনীপুর পৌরসভার ১, ২, ৪, ১৯ নং ওয়ার্ড; খড়্গপুর পৌরসভার ১৩, ১৫, ৩১, ৩২, ৩৫ নং ওয়ার্ড এবং ঘাটাল, গড়বেতা (৩ নং), কেশিয়াড়ি ও বেলদা-নারায়ণগড়ের কিছুকিছু এলাকা গন্ডীবদ্ধ করা হয়েছে। কিন্তু, শহর মেদিনীপুর আর খড়্গপুররের পুরো এলাকাই গন্ডীবদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার রাতের বিজ্ঞপ্তি’তে। এরপরই, ৭ দিন পুরো মেদিনীপুর-খড়্গপুর কার্যত লকডাউন পরিস্থিতিতে চলে যাবে, এই আশঙ্কায় দুই শহরের হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন বাজার-হাট, দোকান থেকে শুরু করে ব্যাঙ্ক ও আদালতে। কারণ, কনটেনমেন্ট হলে জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকার কথা! এই আশঙ্কাতে “করোনা ভীতি” উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভিড়ের মধ্যে, অনেক বেশি দামে জিনিসপত্র কিনলেন। আর, সুযোগ বুঝে ব্যবসায়ীরাও আলু, পেঁয়াজ থেকে মাছ ও সবজির প্রায় দ্বিগুণ দাম নিলেন! আর, বাড়ি ফিরে জানতে পারলেন কয়েকটি নির্দিষ্ট ওয়ার্ড “মাইক্রো কনটেনমেন্ট জোন” হচ্ছে।

নতুন বিজ্ঞপ্তি :

মেদিনীপুরের স্কুলবাজার :

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে মেদিনীপুর-খড়্গপুর পৌরসভার পুরো এলাকা এবং জেলার আরও ৪ টি এলাকা আজ (৭ ই জুলাই) থেকে গন্ডীবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে। তারপর, রাত্রি ১১ টা নাগাদ জানানো হয়, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল থেকে তা কার্যকর করা হবে। ফের বিতর্ক শুরু হয়, কয়েকটি এলাকা বা বাড়িতে সংক্রমিতরা আছেন, তবে পুরো শহরকে কষ্ট দেওয়া কেন! এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শাসকদলের একাধিক নেতৃত্বও। তারপরই ফের সিদ্ধান্ত বদল করে জেলা প্রশাসন। আজ দুপুর সাড়ে ১২ টা নাগাদ জানানো হয়, পুরো শহর নয়, মেদিনীপুর ও খড়্গপুরের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে মাইক্রো কনটেনমেন্ট জোন (স্বল্প পরিসরের গন্ডীবদ্ধ এলাকা) করা হচ্ছে। মেদিনীপুর শহরের ১ ও ২ নং ওয়ার্ড (সিপাই বাজার, হবিবপুর, গির্জা, আবাস, কুইকোটা প্রভৃতি); ৪ নং ওয়ার্ড (তাঁতিগেড়িয়া, অশোকনগর প্রভৃতি) এবং ১৯ নং ওয়ার্ড (পাটনা বাজার, সাহেব পুকুর প্রভৃতি) গন্ডীবদ্ধ করা হলো। তবে, কনটেনমেন্ট থাকবে ১৫ ই জুলাই পর্যন্ত, আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ১৪ ই জুলাই পর্যন্ত। অবশ্য তার আগেই, শহরবাসী করোনা ভীতি উপেক্ষা করেই ৭ দিনের ব্যাগভর্তি বাজার করে নিয়েছেন!

খড়্গপুর শহর :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago