পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কার্যালয় (প্রতীকী ছবি) :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: মূল স্রোতে ফিরে আসা আরও একঝাঁক প্রাক্তন মাওবাদী কিংবা মাও ঘনিষ্ঠতায় অভিযুক্তদের হোমগার্ডের চাকরি দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এবার ১১০ জনকে হোম গার্ডের (Home Guard) চাকরি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে, শুধু শালবনী ব্লকেই ৫৯ জন বলে জানা গেছে। এছাড়াও, গোয়ালতোড়, গড়বেতা, কোতোয়ালী ও গুড়গুড়িপালের ৫১ জন আছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই, মূল স্রোতে ফিরে আসা বা আত্মসমর্পণ করা মাওবাদী কিংবা মাও ঘনিষ্ঠতায় অভিযুক্তদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও অনেকেই চাকরি পাননি বলে বিভিন্ন সময়ে প্রাক্তন মাওবাদী কিংবা তাঁদের পরিবারের তরফে আন্দোলন করা হয়েছে। এবার তাই আরো বেশ কিছু প্রাক্তন মাওবাদী কিংবা তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হল। এর মধ্যে শুধু পশ্চিম মেদিনীপুর জেলাতেই ১১০ জন বলে জানা গেছে। যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৫৯ জন জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…