Paschim Medinipur

Medinipur: “নাটক ছেড়ে বিচার করো, আর জি করের মাথা ধরো!” পথে নামলেন পশ্চিম মেদিনীপুরের বৃহন্নলা গোষ্ঠীও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: আর জি কর মেডিক্যালের (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার তথা খুন-ধর্ষণের ঘটনার পর কেটে গিয়েছে ২০ দিন। CBI-র হাতে তদন্তভার গিয়েছে গত ১৫ আগস্ট থেকে। অর্থাৎ, ১৪ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও ‘বিচার’ এখনও অধরা! ক্ষুব্ধ গোটা দেশ। ফুঁসছেন বঙ্গবাসী। ক্ষোভ উগরে দিয়ে এবার পথে নামলেন পশ্চিম মেদিনীপুরের ‘রেল শহর’ খড়্গপুরের একটি বৃহন্নলা গোষ্ঠী (বৃহন্নলা গোষ্ঠী, রুবি মাসী ও মৌসুমী মাসী)। ‘তিলোত্তমা’র বিচার চেয়ে বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ মিছিল করলেন তাঁরা।

খড়গপুর শহরে প্রতিবাদ মিছিলে বৃহন্নলারা:

বৃহস্পতিবার (২৯ আগস্ট) খড়্গপুর শহরের খরিদা থেকে মালঞ্চ পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গের এই মানুষজন। “নাটক ছেড়ে বিচার করো, আর জি করের মাথা ধরো” ব্যানার হাতে নিয়ে এবং ন্যায়বিচারের দাবি তুলে প্রতিবাদের ঝড় তোলেন রেল শহরের বৃহন্নলারা। যা দেখে শহরের সচেতন নাগরিকরাও বলছেন, “বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) থেকে বারাঙ্গনা (পতিতা), নারকীয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন সকলেই। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। ঠিক তেমনই, বিচারের নামে (বা, তদন্তের নামে) যে কার্যত প্রহসন চলছে, সেটা আজ ওঁরাও বুঝে গিয়েছেন। সুস্থ সমাজের পক্ষে এর থেকে লজ্জার আর কি হতে পারে!”

পথে এবার বৃহন্নলারা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago