Paschim Medinipur

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন ছাত্র-ছাত্রীদের। সেই শিক্ষকদের উদ্যোগেই এবার শিক্ষক দিবসের বিশেষ সন্ধিক্ষণে ‘চক্ষু পরীক্ষা শিবির’ আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের খেলাড় গজেন্দ্র হাই স্কুলে। বৃহস্পতিবার সকাল থেকে থেকে বিকেল অবধি চলে এই শিবির। শিবিরে প্রায় পাঁচশতাধিক ছাত্রছাত্রীরা ছাড়াও, তাঁদের অভিভাবকরাও চক্ষু পরীক্ষা করান। মেদিনীপুর রোটারি আই হসপিটালের সহযোগিতায় এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয়। যাঁদের চক্ষু ছানি অপারেশনের জন্য এদিন চিহ্নিত করা হয়েছে, তাঁদের সহযোগিতা করবে মিডনাপুর লায়ন্স ক্লাব।

চলছে চক্ষু পরীক্ষা শিবির:

শুধু চক্ষু পরীক্ষা শিবিরই নয়; গান, আবৃত্তি, নাটক সহ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনাদর্শ আলোচনার মধ্য দিয়ে শিক্ষক দিবসের এই বিশেষ দিনটি উদযাপিত হয়। উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নবকুমার দাস, স্থানীয় সমাজসেবী তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অমরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও, জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। এদিন, খড়গপুর ১নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী নবকুমার দাস স্কুলে সিসি ক্যামেরা বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন।

শিক্ষক দিবসেই শিক্ষকদের উদ্যোগ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago