Paschim Medinipur

Paschim Medinipur: ‘৩৫-তম ঘাটাল উৎসব ও শিশু মেলা’র উদ্বোধন করলেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শুরু হয়ে গেল ঘাটালবাসীর আবেগের “৩৫-তম ঘাটাল উৎসব ও শিশু মেলা”। মেলার উদ্বোধন করেন অভিনেতা ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও ছিলেন, মেলা কমিটির সভাপতি তথা ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটালের বিডিও অভীক বিশ্বাস, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া প্রমুখ।

চিরঞ্জিত চক্রবর্তী :

উল্লেখ্য যে, এই মেলার আয়োজন ও টেন্ডার নিয়ে বিগত বছরের মতো এবারও নানা বিতর্কের সূত্রপাত হয়েছিল। তবে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মেলার উদ্বোধন হলো মঙ্গলবার। যদিও, এদিন মঞ্চে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার কারণে উদ্বোধক চিরঞ্জিত চক্রবর্তী আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। মঞ্চ থেকে নেমেও যান। পরে আয়োজকদের অনুরোধে পুনরায় মঞ্চে ওঠেন কয়েক মিনিটের জন্য! অন্যদিকে, বিশিষ্ট সংগীত-শিল্পীদের দ্বারা প্রতিদিনই মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এছাড়াও, নানা অনুষ্ঠান ও আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যমন্ডিত এই মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago