Paschim Medinipur

Midnapore School: শালবনী টাঁকশালের সহায়তায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ভাদুতলা স্কুলে স্মার্ট ক্লাসরুম ও ল্যাবেরেটরি, হল শিলান্যাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: প্রায় বছরখানেক আগেই জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলে একটি অ্যাসেম্বলি হল সহ স্মার্ট ক্লাসরুম এবং ল্যাবরেটরি রুমের জন্য প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন শালবনী টাঁকশাল বা BRBNMPL কর্তৃপক্ষ। সেই প্রকল্পের শিলান্যাস হল আজ, সোমবার। শিলান্যাস করলেন বিআরবিএনএমপিএল (BRBNMPL)- এর ম্যানেজিং ডাইরেক্টর মানস রঞ্জন মহান্তি। উপস্থিত ছিলেন ডাইরেক্টর সনৎ হাজরা, চিফ জেনারেল ম্যানেজার শিব কুমার পাবনী, জেনারেল ম্যানেজার পি.কে বিশওয়াল, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রমোদ কুমার এবং মিঃ বাজপেয়ী। ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের তরফে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি স্বদেশ কুমার সামন্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক ড. সুরজিৎ ঘোষাল সহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রী এবং অসংখ্য শুভানুধ্যায়ী বৃন্দ।

শিলান্যাস অনুষ্ঠান:

এদিনের এই শিলান্যাস কর্মসূচি উপলক্ষেই ‘নির্মল বিদ্যালয়’, ‘শিশু মিত্র’ প্রভৃতি একাধিক পুরস্কারে ভূষিত এই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল একটি অনুষ্ঠানের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ শিক্ষক সুব্রতকুমার দে, গুরুপদ রায়, শিক্ষিকা রুমা ঘোষ প্রমুখ। ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী বলেন, “সবার সর্বাঙ্গীণ সহযোগিতায় এবং শুভকামনায় বিদ্যালয়ে এক নতুন অধ্যায় রচিত হল, শালবনী টাঁকশালের হাত ধরে। এর আগেও গ্রন্থাগারের বই, ল্যাবরেটরি রুমের যন্ত্রপাতি, সাইকেল স্ট্যান্ড এবং ছাত্রাবাসের ডাইনিং শেড প্রভৃতির মাধ্যমে প্রত্যন্ত জঙ্গলমহলে অবস্থিত এই বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন টাঁকশাল কর্তৃপক্ষ। আর আজ, আমাদের বহুদিনের আবেদনকে মর্যাদা দিয়ে অ্যাসেম্বলি হল অর্থাৎ সম্মিলনীকক্ষ সহ স্মার্ট ক্লাসরুম এবং ল্যাবরেটরি রুমের শিলান্যাস এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন তাঁরা।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago