Paschim Medinipur

Cyber Crime: খোদ মহকুমাশাসকের নামে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট! পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের দ্বারস্থ SDO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: সাইবার প্রতারণার স্বীকার খোদ মহকুমাশাসক (SDO)! ফেসবুকে প্রায় ১২টি ভুয়ো অ্যাকাউন্ট তাঁর নামে। সম্প্রতি, হোয়াটসঅ্যাপেও তাঁর নাম দিয়ে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। আর সেই সমস্ত ভুয়ো অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে বিভিন্ন ভুল বার্তা। সবমিলিয়ে, চরম বিড়ম্বনার শিকার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস! সম্প্রতি তাই বাধ্য হয়েই তিনি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সাইবার বিভাগের দ্বারস্থ হয়েছেন।

ভুয়ো অ্যাকাউন্ট:

উল্লেখ্য যে, ফেসবুকে ১২টির মতো ভুয়ো অ্যাকাউন্ট ছাড়াও হোয়াটসঅ্যাপেও তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট বা প্রোফাইল খোলা হয়েছে। এ নিয়ে দু’দিন আগেই ফেসবুকে লিখেছেন ঘাটালের মহকুমাশাসক। তাঁর নাম এবং ছবি-সহ একটি ‘ভুয়ো’ অ্যাকাউন্টের লিঙ্কও প্রকাশ্যে এনে সেটিকে ‘রিপোর্ট’ করার আহ্বান জানিয়েছেন সুমন বিশ্বাস। পাশাপাশি পোস্টে একটি ফোন নম্বরও উল্লেখ করেছেন তিনি। জানান, ওই ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা হয়েছে। সেটিও ভুয়ো। সেই অ্যাকাউন্টটির একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন মহকুমাশাসক (সত্যতা যাচাই করেনি বেঙ্গল পোস্ট)। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, চ্যাটবক্সে লেখা, ‘‘আমি এই মাত্র সন্তোষকুমারের সঙ্গে কথা বলেছি। আপনি সব আইটেম চূড়ান্ত করে তাদের ঠিকানায় স্থানান্তর করুন এবং ৫৩ হাজার টাকা পেমেন্ট করুন।” শুক্রবার এই বিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, “আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ছবি রয়েছে, তা ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে। হোয়াটসঅ্যাপেও তাই। এমনকি ট্রু কলারেও তাই। শুধু আমার নয়, একাধিক আধিকারিকদের সঙ্গে এটা হচ্ছে। তাই সাধারণ মানুষকে বলার যদি এরকম কোনও আধিকারিকের কাছ থেকে ফ্রেন্ড রিক্যুয়েস্ট আসে, তাহলে তা গ্রহণ করবেন না। কারণ, সেটি নকল হওয়ার সম্ভাবনাই বেশি।”

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago