Paschim Medinipur

Medinipur: সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরই মৃ*ত্যু মায়ের! চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ; পশ্চিম মেদিনীপুরের ঘটনায় তদন্ত কমিটি গড়লেন CMOH

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হল মায়ের! রক্তক্ষরণ (bleeding) বন্ধ করতে না পারাতেই ওই প্রসূতির মৃত্যু বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনা ঘিরে মঙ্গলবার দুপুরের পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে! জানা যায়, খড়্গপুর গ্রামীণ থানার চকনারায়ণ (রাউতমনি) এলাকার গৃহবধূ, বছর ২৩-র মামনি সর্দার সিংহের হঠাৎ করেই প্রসব যন্ত্রণা শুরু হলে সোমবার সন্ধ্যে ছ’টা নাগাদ তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের দাবি, মামনির শারীরিক অবস্থার কথা ভেবে দ্রুত চিকিৎসকেরা সিজার বা অস্ত্রপচারের (Caesarean section) কথা বলেন। বাড়ির সদস্যরা রাজি হওয়ার পরই তাঁকে OT -তে নিয়ে যাওয়া হয়।

ময়নাতদন্তের পথে:

এরপর, সন্তান প্রসবের জন্য সিজার বা অপারেশন করা হয়। সি-সেকশন বা সিজারের মাধ্যমে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেয় মামনি। তবে, সন্তান জন্ম দেওয়ার পরও ব্লিডিং বা রক্তক্ষরণ বন্ধ হয়নি তাঁর। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে রাত প্রায় দুটো নাগাদ মৃত্যু হয় মামনির। পরিবারের সদস্যদের দাবি ভুল অস্ত্রপচারের জন্যই মৃত্যু হয়েছে মামনির! পরিবারের তরফে দায়িত্বে থাকা স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে ডেবরা থানায় এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে মঙ্গলবার দুপুরের পর ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। ডেবরা থানার পুলিশ বাহিনী কোনোমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে মঙ্গলবার রাতে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক (CMOH) ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন, “উপ মুখ্য স্বাস্থ্য অধিকারিক (৩)-এর নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গড়া হয়েছে। তবে, প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েটির উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। সেজন্যই হয়তো রক্তক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হয়েছেন চিকিৎসক। শিশুকন্যাটি ভালো আছে। তাকে মেদিনীপুর মেডিক্যালের মাতৃমা বিভাগে স্থানান্তরিত করা হয়েছে।” মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে মৃতার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago