Paschim Medinipur

Paschim Medinipur: নিজের বাড়ি থেকেই মহিলার গলা কাটা দেহ উদ্ধার! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১১ অক্টোবর: বুধবার সাতসকালে নিজের বাড়ি থেকে এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের শ্যামসুন্দরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম নমিতা বোস। বয়স আনুমানিক ৪৫ বছর।

ঘটনাস্থলে পুলিশ:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী ১৭-১৮ বছর আগে মারা যান। মহিলার দুই মেয়ে রয়েছে। তাদেরও বিয়ে হয়ে গিয়েছে। মহিলা নিজের বাড়িতে একাই থাকতেন। বুধবার সকালে স্থানীয়রা এসে ডাকাডাকি করলে, কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন বিছানার উপর প্রায় বিবস্ত্র অবস্থায় গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে মহিলার রক্তাক্ত মৃতদেহ! ঘটনার খবর পেয়েই ডেবরা-র SDPO গোবিন্দ শিকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যে।

যদিও, মৃতের আত্মীয় থেকে গ্রামবাসীদের অভিযোগ মঙ্গলবার রাতে খুন করা হয়েছে ওই মহিলাকে। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক তদন্তের দাবিও তুলেছেন গ্রামবাসীরা। বুধবার বিকেল নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। জেলা পুলিশের এক আধিকারিক জানান, মৃত মহিলার মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে সবং থানার তরফে।

ঘটনা ঘিরে চাঞ্চল্য:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago