Paschim Medinipur News

Coromandel Accident: করমন্ডল দুর্ঘটনায় অকাল-বিদায় পশ্চিম মেদিনীপুর দুই যুবকের! রাজ্য সরকারের চাকরি ছাড়াও পরিবারের পাশে দাঁড়াল শাসকদল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: গত ২ জুনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ২৮৮ জনের তালিকায় ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সাউড়ি অঞ্চলের পাহাড়িচক গ্রামের দুই যুবক যথাক্রমে ডেভিড জানা (ওরফে সঞ্জয় জানা) এবং অচিন্ত্য মাইতি। চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন নিতান্ত দরিদ্র পরিবারের এই দুই যুবক। বছর ২৯’র ডেভিড বিবাহিত। বছর দুয়েকের একটি ফুটফুটে সন্তানও আছে। সংসার চালানোর তাগিদে চেন্নাইয়ের একটি কারখানায় কাজ করতে যাচ্ছিলেন ডেভিড। বছর ২৩’র অচিন্ত্যও তাই। বালেশ্বরের বাহানাগা’তে ভয়াবহ দুর্ঘটনায় সব শেষ হয়ে যায়! মাথায় যেন বাজ ভেঙে পড়ে পরিবার দু’টির! কারণ দুই যুবকই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র রোজগেরে সন্তান। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হয়েছে তাঁদের পরিবারের একজন করে সদস্যকে। তুলে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদানও! এবার, পাশে দাঁড়াল শাসকদল তৃণমূল কংগ্রেসও। শুক্রবার দুই পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে অনুদান তুলে দিলেন দলের জেলা সভাপতি সুজয় হাজরা।

ডেভিড জানা’র ছোট্ট ছেলের সঙ্গে তৃণমূলের জেলা সভাপতি :

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা দলের ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে গিয়ে অসহায় ওই দুই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সমবেদনা জানান। ডেভিডের স্ত্রী ও ২ বছরের ছোট্ট ছেলের পাশে দাঁড়িয়ে সুজয় বলেন, “সমবেদনা জানানোর কোন ভাষা নেই! মাত্র দু’বছর বয়সেই পিতৃহীন হয়েছে এই ছোট্ট শিশুটি। আমরা তাঁদের পাশে থাকার বার্তা নিয়েই আজ এখানে এসেছি। ইতিমধ্যে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে ওঁর (ডেভিডের) স্ত্রী-র চাকরির (স্পেশাল হোমগার্ডে) ব্যবস্থা হয়েছে। আমরা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে পরিবারের হাতে ২ লক্ষ টাকা অনুদান হিসেবে তুলে দিয়েছি। একই সঙ্গে ব্লক নেতৃত্বকে নির্দেশ দিয়েছি ওই পরিবারের পাশে থাকার জন্য।” ব্লক সভাপতি ইফতেকার আলীকে সঙ্গে নিয়ে তিনি অচিন্ত্য মাইতি’র বাড়িতেও যান। মাত্র ২৩ বছর বয়সেই ভয়াবহ দুর্ঘটনায় পৃথিবী ছেড়েছেন অচিন্ত্য। শোকে মুহ্যমান পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূলের জেলা সভাপতি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago