Murder

‘নিখোঁজ’ ৭ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার জঙ্গল থেকে! ঘটনার নৃশংসতায় হতবাক গোটা পশ্চিম মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: গত প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল বছর সাতেকের শিশু। শুক্রবার বিকেলে ছোট্ট অনিমেষের মৃতদেহ উদ্ধার হল জঙ্গল থেকে। সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, গত শনিবার গড়বেতার উড়াসাই অঞ্চলের গরবেড়িয়া গ্রামে ফুটবল প্রতিযোগিতা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় গ্রামেরই বছর সাতেকের শিশু। দীর্ঘ ৬ দিন নিখোঁজ থাকার পর, শুক্রবার বিকেলে গ্রাম লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হল শিশুর পচাগলা মৃতদেহ! মৃতদেহ উদ্ধারের পর থেকে রীতিমতো আতঙ্কিত এবং শোকস্তব্ধ গোটা পশ্চিম মেদিনীপুর। নেটদুনিয়ায় বিভিন্নভাবে শোক, ক্ষোভ ও ধিক্কার প্রকাশ করেছেন জেলাবাসী! নৃশংস এই কান্ড যে বা যারা ঘটিয়েছে, পাশবিকতা স্তব্ধ করে দিয়েছে জেলাবাসীকে। ঘটনাটি জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৪ নম্বর উড়িয়াসাই অঞ্চলের গড়বেরিয়া এলাকার। মৃত শিশুর নাম অনিমেষ লহবর। গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী স্বদেশ লহবর নামে এক যুবককে।

এলাকায় উত্তেজনা:

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার (১১ ডিসেম্বর) গ্রামের পাশের মাঠে খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি ওই শিশু। এরপর, পরিবারের তরফে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর, লিখিত আকারে নিখোঁজের অভিযোগ জানানো হয় চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশের তদন্ত চলাকালীন শুক্রবার বিকেলে গড়বেরিয়া গ্রাম লাগোয়া জঙ্গল থেকে নিখোঁজ এক শিশুর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে! ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। অনিমেষ-কে চিহ্নিত করেন পরিবারের সদস্যরা। এরপর, ময়নাতদন্তের জন্য তার দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি, সমগ্র ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা যায়, মৃত শিশুর দুটি হাত বাঁধা ছিলো এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে ও এলাকাজুড়ে! অন্যদিকে, চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ তদন্তে নেমে মৃত শিশুর প্রতিবেশী স্বদেশ লহবর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার ধৃত যুবককে গড়বেতা আদালতে তোলা হলে আদালতের বিচারক স্বদেশ লহবরকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে পুলিশি জেরায় ওই শিশুকে খুন করার কথা স্বীকার করেছে স্বদেশ। পুলিশ খতিয়ে দেখছে ওই শিশুকে খুন করার কারণ কি এবং আর কেউ বা কারা জড়িত কিনা। এদিকে, ঘটনার পর দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী থেকে সমগ্র জেলাবাসী। ঘটনার খবর পেয়ে শনিবার মৃত শিশুর বাড়িতে যান শালবনী বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি শিশুর পরিবারকে সমবেদনা জানান এবং পারিবারের পাশে থাকার আশ্বাস দেন।

উদ্ধার মৃতদেহ :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago