Sports

Football: ইস্ট জোন মহিলা ফুটবলে সেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! প্রস্তুতি চলছে ‘অল ইন্ডিয়া’র জন্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: ইস্ট জোন আন্তঃবিশ্ববিদ্যালয় (East Zone Inter University Women Football Tournament) মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হলো পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। গত ১৩ থেকে ১৫ ডিসেম্বর অবধি ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (KISS) এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। মোট ২৪ টি বিশ্ববিদ্যালয় যোগ দিয়েছিল এই প্রতিযোগিতায়। লিগ পদ্ধতিতে খেলা হয়। প্রতিযোগিতা শেষে, পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে ‘মেদিনীপুরের গর্ব’ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। যথাক্রমে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে- কিট ইউনিভার্সিটি (ভুবনেশ্বর), উৎকল ইউনিভার্সিটি (ভুবনেশ্বর) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। স্বভাবতই, জঙ্গলমহলের এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা থেকে শুরু করেন আপামর মেদিনীপুরবাসী।

চ্যাম্পিয়ন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) :

এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে, আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর তামিলনাড়ুর আন্নামালাই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলা ‘সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা’ (All India Inter University Women Football Tournament)’ য় অংশগ্রহণ করতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সেই লক্ষ্যেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই মহিলা ফুটবল দলে প্রতিনিধিত্ব করছেন জঙ্গলমহলের একাধিক প্রতিভাবান তরুণী ফুটবলার। জেলা ও মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই দলকে শুভেচ্ছা জানানো হয়েছে। জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন ফুটবলাররা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, “পড়াশোনা ও গবেষণার সাথে সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতাতেও বারবার উজ্জ্বল হয়ে উঠছে আমাদের এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নাম। সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার জন্য আমাদের এই মহিলা ফুটবল দলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago